দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ

৬ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ মামলার আসামি আতিককে গ্রেফতার করেছে র‌্যাব

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী আতিক কে গ্রেফতার করেছে র‌্যাব-০৫।

গ্রেফতারকৃত ধর্ষণ মামলার আসামী আতিক (১৮), নাটোর জেলার সিংড়া উপজেলার রাধানগর এলাকার মাসিদুল ইসলামের ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড  কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে জয়পুরহাট জেলার কালাই পুনট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। 

মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ছয় বছরের শিশু কণ্যা মোছাঃ জাদু বালা (ছদ্মনাম) কে খাবারের লোভ দেখিয়ে গ্রেফতারকৃত আসামী আতিক তার নিজ শয়ন কক্ষে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার এক পর্যায়ে মোছাঃ জাদু বালা (ছদ্মনাম)  কৌশলে ঘর থেকে বের হয়ে আসে। এ ঘটনায় সিংড়া থানায় একটি ধর্ষণ মামলা রুজু হলে আসামী আতিক আত্মগোপনে চলে যায়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আতিক জয়পুরহাটের জেলার কালাই থানাধীন পুনট এলাকায় আত্মগোপনে থাকাকালে র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি অভিযানিক দল ০৪ জানুয়ারি সন্ধায় তাকে গ্রেফতার করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর