কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

শিক্ষকতা পেশায় একজন শিক্ষক নিজেকে সকল পরীক্ষার্থীদের শিক্ষক মনে করা উচিত। -- মেজবাহ উদ্দিন ভূঁইয়া


    পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর শিক্ষক জনাব মেজবাহ উদ্দিন ভূঁইয়া তাঁর এক বক্তব্যে তিনি বলেন শিক্ষকতা পেশায় নিজেকে সকল পরীক্ষার্থীদের শিক্ষক মনে করা উচিত।

   তিনি এ সম্পর্কে আরও বলেন একজন শিক্ষক কোন সময়ই নিদিষ্ট কিছু সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষক হতে পারেন না। শিক্ষকতা পেশায় প্রবেশের সাথে সাথে নিজেকে সকল শিক্ষার্থীদের শিক্ষক মনে করতে হবে। বর্তমান সময়ে আমরা দেখি শিক্ষকতা পেশায় নিয়োজিত অনেকেই শুধুমাত্র কিছু সংখ্যক শিক্ষার্থীদের অথবা নিজস্ব প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতে ভালোবাসেন নয়তো পরিবেশ জনিত কারনে হয়তো এমনটা হয়ে থাকতে পারে। মহান পেশায় নিয়োজিত সকল শিক্ষকদের মনে রাখা উচিত পেশাগত জীবনে হয়তো আমার নিদিষ্ট কোন প্রতিষ্ঠান থাকতে পারে কিন্তু আমাদের কর্ম নিজস্ব প্রতিষ্ঠানের বাহিরেও সকল শিক্ষার্থীদের জন্য সমান উপযোগী। অনেক ক্ষেত্রেই অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিযোগি মনে করে সুন্দর ব্যবহারটাও করতে ভুলে যাই। মনে রাখতে হবে আমাদের থেকেই শিক্ষার্থীরা শিখে আগামী বাংলাদেশ গড়ে তুলবে। তাই আমাদের আচরণ, আমাদের কথাবার্তায় শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি যেন না করে। একজন আদর্শ শিক্ষকের সকল বৈশিষ্ট্য শিক্ষার্থীদের মধ্যে পরিলক্ষিত হয়। তাই এই মহান পেশা নিয়োজিত সকল শিক্ষকদের মনে রাখা উচিত নিজস্ব প্রতিষ্ঠানের বাহিরেও শিক্ষার্থীরা আমাদেরই শিক্ষার্থী। কোনক্রমে যেন তারা আমাদের কাছ থেকে নেগেটিভ মেসেজ দ্বারা মনে দুঃখ না পায়। ওরা আমাদেরই সন্তান, আমাদের দেশ গঠনে আগামী প্রজন্ম ওদের উপর নির্ভরশীল। আমাদের শিখানো পথেই তারা পরিচালিত হবে। আমাদের শিক্ষাটা অবশ্যই সার্বজনীন, বস্তুনিষ্ঠ, কল্যাণমুখ হওয়া উচিত। আমাদের মনটা বিশাল করতে হবে এবং চিন্তা সুন্দর হওয়া উচিত। সকল শিক্ষকদের নিবেদিত কর্মের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ পাওয়ার প্রত্যাশা। 


Tag
আরও খবর