স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? রায়পুরে ককটেল বিস্ফোরণ ও ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪ ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ

আদেলকে জয়লাভ করাতে না পারলে বয়স্ক-বিধবা ভাতা বন্ধে হুমকি লাঙ্গল সমর্থকের


আমার সেন্টারে লাঙ্গল প্রার্থীকে প্রথম করতে না পারলে বিধবা ভাতা -বয়স্কভাতা সব বন্ধ করে দিবে।এরসাথে উন্নয়ন মূলক যত কাজ আছে সব বন্ধ করে দিবে। লাঙ্গল মার্কার প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল এর পথসভায় কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রশিদুল ইসলাম রশিদের এমন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 


বুধবার( ৩ জানুয়ারি)রাতে নীলফামারীর কিশোরগঞ্জে নীলফামারী -৪ আসনের জাতীয় পার্টির প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল ও বর্তমান সংসদ সদস্যের এক পথসভায় এসব মন্তব্য করেন তিনি৷ 

 

ভিডিও সুত্রে জানা যায় , কিশোরগঞ্জের সাবেক চেয়ারম্যান আনিছুল সৈয়দপুরের লোকের ভোট করতেছে। তারা সৈয়দপুরের প্রার্থীর কাছে টাকা পাবে আদেলের কাছে টাকা পাবে না। কারন আদেল টাকা পায়সা হিসাব করি খরচ করবে কারন ২৬ আসন বান্ধা আছে। এখন যদি নিজের মরন মানুষ নিজে ডাকে আনে। যদি ওরা এ ওয়ার্ডের জন্য নীরবতা না থাকে তাহলে গ্রেটেন বাবুর যা ক্ষমতা আছে দেখাবে, এমপি হওয়ার পর আমার যা ক্ষমতা আছে আমি দেখাব। যে যতটুকু করবে ততটুকু পাবে। সেখানে পথসভায় ভোটাররা সামনে বসে আছেন। অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেটেন বাবু এবিষয়ে বলেন, এমন সুযোগ নাই এসব ভুয়া কথা। 


এবিষয়ে কিশোরগঞ্জ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।    



প্রসঙ্গত, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬ আসন ছেড়ে দেওয়ায় এ আসনের আওয়ামী লীগের প্রার্থী জাকির হোসেন বাবুল মনোনয়ন প্রত্যাহার করে নেয়। এরআগে আচরনবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রকাশ্য টাকা দিয়ে ভোট চেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।  



আরও খবর