শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় পীরগাছায় হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ!! সুবিধাভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারের নিজের নামে নামকরণ করা কলেজে সংবর্ধিত হলেন এমপি সুলতান মাহমুদ বাবু টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত

ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে বেড়াচ্ছেন কুলিয়ারচরের নৌকা প্রেমী বিশিষ্ট শিল্পপতি ফজলুর রহমান

কিশোরগঞ্জ -৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের নৌকা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন আরাফাত কেমিক্যাল ওয়ার্কস (বস্ মশার কয়েল) এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সহকারী সম্পাদক নৌকা প্রেমী মো. ফজলুর রহমান।

কাকডাকা ভোর হতে গভীর রাত পর্যন্ত তার সহধর্মিনী মোছা. নিলা বেগম ও ছেলে আরাফাত রহমান বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এলাকার নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন ভোটারদের মন জয় করতে জমজমাট প্রচার প্রচারণা চালিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে বেড়াচ্ছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের পাড়া-মহল্লা। ফজলুর রহমান নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের পাড়ায় পাড়ায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ করছেন।

এর ই অংশ হিসেবে তিনি বুধবার (৩ জানুয়ারি) ফরিদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে, পাড়া-মহল্লা ও বাজারে গিয়ে নৌকার লিফলেট বিতরণ করে ভোট চেয়ে বেড়ান।

এ সময় তার সাথে ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মাকসুদুর রহমান মুছা, ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদপুর মাজার শরীফের সাবেক সাধারণ সম্পাদক তারেক আজিজ খাঁন ইকবাল, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. গোলাপ খা, ৯ নং ওয়ার্ডের সভাপতি মাহি উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু তাহের, ফরিদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওমর ফরুক ভূঁইয়া, সদস্য সচিব আরিফ সরকার, যুগ্ম-আহ্বায়ক মো. সায়েদুর রহমান খাঁন সবুজ, ইউনিয়ন ছাত্র লীগের আহব্বয়ক হৃদয়, যুগ্ম-আহ্বায়ক সালমান ভূইয়া সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরও খবর