সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫*

নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা ও ভাঙ্গচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন



স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করছে বলে অভিযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম। 

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর ) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। 

তিনি বলেন, এখন পর্যন্ত সেনবাগে একটি ও সোনাইমুড়ীতে একটি নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আতাউর রহমান মানিকের সমর্থকরা। 

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিকারী বিএনপি নেতা আব্দুর রহমানকে দিয়ে ৬৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে কাঁচি প্রতীকের প্রার্থী। আতাউর রহমান মানিক জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করতে এবং আওয়ামী লীগকে দুর্বল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন মোরশেদ আলম।

তিনি  বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে মানিকের কর্মীরা। অথচ এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার হয়নি। এসব কিছুর পেছনে তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বানচাল করতে আতাউর রহমান মানিক পরিকল্পিতভাবে নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেন মোরশেদ আলম।

এসময় উপস্থিত ছিলেন,বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপু, ফিরোজ আলম টিপুসহ নোয়াখালী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরও খবর