সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে- কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক

ছবি-দেশচিত্র

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়া হবে। এই জন্য যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই এবারের নির্বাচনী শ্লোগান যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী অঞ্চলে আশ্রা ফাজিল মাদ্রাসার মাঠে নির্বাচনি সভায় একথা বলেন। 

তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রত্যয় হলো আমার গ্রাম হবে আমার শহর। শহর মানে পাকা রাস্তা থাকবে গ্যাস থাকবে, নানা সুযোগ সুবিধা থাকবে আর গ্রামের মানুষ কাদামাটিতে গড়াগড়ি খাবে তা হবে না। প্রতিটি গ্রামের মানুষ শহরের সকল সুযোগ সুবিধা পাবে সেই ভাবে পরিকল্পনা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে বিশে^র সাথে প্রতিযোগিতায় তাল মেলাতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

সভায় মধুপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইয়াকুব আলী, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী আব্দুল মোতালেব, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহি উদ্দিন মহিরসহ অনেকেই বক্তব্য দেন।

তিনি গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধুপুর উপজেলার কুড়ালিয়া, চাপড়ী, ধলপুর, আশ্রা, আউশনারা, মোটের বাজার, গারোবাজার, বেরীবাইদসহ বিভিন্ন জায়গায় নির্বাচনি পথ সভাও করেন।


আরও খবর