পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে নির্বাচনী জনসভা করেন সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন মাঠে গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় যোগদেন তিনি।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এনামুল হক আবু বক্করের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন লিটন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মেজর নুরুল ইসলাম ,(অবসর প্রাপ্ত) ১নং গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন(বিডিআর), বীর মুক্তি যোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল ওয়াহাব মাষ্টার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এমরান মিয়া ১নং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক  আনিসুর রহমান শামীম, সদস্য সচিব মাসুদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সাধারণ সম্পাদক মোছা. লিপি বেগম, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার শিউলি, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাদিম আব্বাস, ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন তার বক্তব্যে বলেন, দেশ বিরোধী চক্র দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছে। জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। নির্বাচন বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোবরিয়া আব্দুল্লাহ পুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নাজি রুল ইসলাম।

আরও খবর