জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

কেচোঁ সার উৎপাদন করে স্বাবলম্বী কচুয়ার শহীদুল্লাহ্

চাঁদপুরের কচুয়ায় কেঁচো সার (ভার্মিং কম্পোস্ট) উৎপাদন করে স্বাবলম্বী কৃষক শহীদুল্লাহ মুন্সী (৬৬)। কেঁচো সার উৎপাদনের পাশাপাশি বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন সৌদি আরবের খেজুরের বাগানসহ সমন্বিত কৃষি খামার। কেঁচো সার উৎপাদনে এখন মাসে আয় করেন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা।


কচুয়া পৌরসভার কোয়া চাঁদপুর গ্রামের কৃষক শহীদুল্লাহ মুন্সী বাড়ির উঠানে দোচালা টিনের ঘরের নিচে স্থাপন করা হয় রিং স্ল্যাব। কৃষি অফিস থেকে প্রথমে ৪টি সিমেন্টের তৈরি রিং সø্যাব দিলেও পর্যায়ক্রমে কৃষক ১২২টি রিং স্ল্যাব তৈরি করে কেচোঁ সার উৎপাদন করেন। পরবর্তীতে হাউজের মাধ্যমে বর্তমানে কেচোঁ সার উৎপাদন করছেন ।



এসব রিং সø্যাবে তিন বছর ধরে কেঁচো সার উৎপাদন করছেন তিনি। রিং সø্যাবে গোবর, মুরগির বিষ্ঠা ও কলাগাছ টুকরা টুকরা করে কেটে মিশ্রণ করা হয়। সব রিং সø্যাবে ছেড়ে দেয়া হয় কেঁচো। তারপর চটের বস্তা দিয়ে রিং স্যাবে ঢেকে রাখা হয়।


জানা যায়, উপজেলা কৃষি অফিস থেকে প্রণোদনা হিসেবে পাওয়া ৪টি রিং এবং বাকি রিংগুলো নির্জ খরচে ও কেঁচো দিয়ে কম্পোস্ট সার তৈরি শুরু করেন। প্রতি কেজি সার ২০ টাকা ও কেচোঁ ১ হাজার টাকা দরে বিক্রি করা হয়। এছাড়া কৃষক শহীদুল্লাহ মুন্সী কেচোঁ সার উৎপাদনের পাশাপাশি মুরগীর ফার্ম ও বস্তায় আদা চাষ করেন। এদিকে কৃষক শহীদুল্লাহ মুন্সী উৎপাদিত কেঁচো সার স্থানীয় কৃষকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।



স্থানীয় কৃষকরা জানান, শহীদুল্লাহ মুন্সীর কেঁচো সার ফসলে ব্যবহার করে ভালো ফলন পেয়েছি। পাশাপাশি তার সমন্বিত কৃষি খামার আমাদের উদ্বুদ্ধ করেছে। তারা আরো বলেন, আমাদের দেশে যে হারে রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ছে, তাতে ধানের চাষ করে লাভ হয় না। তাই রাসায়ানিক সারের পরিবর্তে এখন কেচোঁ সার ব্যবহার করছি।


কেচোঁ সার উদ্যোক্তা শহীদুল্লাহ মুন্সী জানান, প্রথম দিকে কিছুটা কষ্ট হলেও এখন আর পিছনে তাকাতে হয়নি। কৃষি বিভাগের সার্বিক পরামর্শে বাড়িতে আমি কেচোঁ সার উৎপাদন করি। কেচোঁ সার উৎপাদনে আমার স্ত্রী আমাকে প্রতিনিয়ত সাহায্য করে থাকেন। প্রতি মাসে যে টাকা আয় তাতে আমার সংসার চলে যায়। কেচোঁ সার উৎপাদন করে এখন আমি সাবলম্বী।



উপজেলার কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ভার্মি কম্পোস্ট সার ফসল উৎপাদনে খুবই উপযোগী একটি সার। এছাড়া বাণিজ্যিকভাবে এ সার উৎপাদন করে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। আমরা কৃষক পর্যায়ে এ সারের ব্যবহার বাড়াতে কাজ করছি। সেই সঙ্গে উৎকৃষ্ট মানের ভার্মিং কম্পোস্ট সার প্রস্তুতে খামারিদের পরামর্শ, প্রশিক্ষণ ও সহায়তা দিয়ে আসছি। স্থানীয় কৃষক শহীদুল্লাহ মুন্সীর এরই মধ্যে ভার্মি কম্পোস্ট সার করে স্বাবলম্বী হয়েছেন। বর্তমানে যারা বেকার ও হতাশ যুবকদের জন্য প্রকৃষ্ট উদাহরণ স্বাবলম্বী প্রবীণ কৃষক শহীদুল্লাহ মুন্সী।

আরও খবর