সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

ঘাটাইলে বিএনপির অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ

বিএনপির নেতা কর্মীরা লিফলেট বিতরণ করছেন

 বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে গণসংযোগের দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছে ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল বাসস্ট্যান্ড, বাজার রোড এবং বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক ছানার নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা বলেন, বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করছে। এদের মানুষ বিশ্বাস করে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে একটি পাতানো ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চাইছে তারা। কিন্তু এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। অতিশীঘ্রই জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয় ছিনিয়ে আনবে বিএনপির নেতাকর্মীরা।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল বলেন, সময় থাকতে পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। আর পদত্যাগ করতে বাধ্য করা হলে অনেক প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। জনগণ ঘৃণা সহকারে এই পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করছে।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল হেলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর রহমান সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাকর্মীদের উদ্যোগে নিজ নিজ ইউনিয়নে আজ শুক্রবার লিফলেট বিতরণ করা হয়।

আরও খবর