পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের আদর্শ পাঠানকান্দি গ্রামের ঐতিহ্যবাহী ব্যতিক্রমধর্মী পিঠা উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর Top Ten Group এর আয়োজনে কিশোরগঞ্জের আদর্শ পাঠানকান্দি গ্রামে প্রায় এক হাজার পাঁচ শত লোককে ফ্রী পিঠা খাওয়ানোর মাধ্যমে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

উক্ত পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, টপ টেন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মো: সৈয়দ হোসেন, মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ, সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন সাহেব, সাবেক ভারপ্রাপ্ত  চেয়ারম্যান হারুন অর রশিদ মঞ্জু, বিশিষ্ট সমাজসেবক আজিজুল হক, এলাকার মুরুব্বিগন ও তাওহীদি যুব সংঘের  উপদেষ্টা, সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্য সহ সদস্যবৃন্দ।

আদর্শ পাঠানকান্দি গ্রামের ঐতিহ্যবাহী সংগঠন, তাওহীদি যুব সংঘের সভাপতি মো: জাহিদ হাসান বলেন, গ্রামের হাজার বছরের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে এবং প্রায় দেড় হাজার মানুষকে পিঠা আপ্যায়নে ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করেছে টপটেন গ্রুপ। *বিভিন্ন ধরণের শীতের পিঠা* পাঠানকান্দি আদর্শ গ্রামে আজ ঈদের আমেজ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে পিঠা তৈরি করা শুরু হয়। সারারাত এবং শুক্রবার সকাল পর্যন্ত পিঠা তৈরি চলমান ছিল। পিঠা উৎসবে যেসব পিঠা ছিল কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক ভাষায় ,কলা পিঠা, দুধ চিতল, ডুবা পিঠা, মেরা পিঠা, আনদেশা পিঠা, মসলা পিঠা আরও ছিল পানি, কফি,পান ইত্যাদি।

অভ্যর্থনায় ছিল তাওহীদি যুব সংঘ।

আরও খবর