তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

সিনেমায় ফিরছেন পরীমণি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-12-2023 02:05:37 am

দীর্ঘ বিরতির পর সরকারি অনুদানে নির্মিতব্য ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে কাজ শুরু করেছেন পরী। এর পর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের একটি সিনেমায়। তারপর হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।


নানার মৃত্যুর শোক কাটিয়ে এবং ব্যক্তিগত ঝামেলা চুকিয়ে, ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন ঢালিউডের নায়িকা পরীমণি।


কিছুদিন আগে একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হয়েছেন নায়িকা পরী। সম্প্রতি নায়ক ফেরদৌস আহমেদের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।


এদিকে অনেক ব্যস্ততার মাঝেও পরীমণিকে নিয়ে পাওয়া গেল নতুন খবর। তিনি ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন কাজে যুক্ত হয়েছেন অ্যান্থলজি ফিল্ম ‘বুকিং’-এ। 


পরীমণি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সোমবার (১৮ ডিসেম্বর)। পোস্টে লেখা আছে, নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের কোলে হাস্যোজ্জ্বল পরীর পদ্ম। সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আসুন আমরা সবসময় হাসির সাথে একে অপরের সাথে দেখা করি, কারণ হাসি সুন্দর বন্ধন এবং ভালোবাসার সূচনা।’


জানা গেছে, ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিজ’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’। এর মাধ্যমে প্রথমবার জুটি হচ্ছেন এবিএম সুমন ও পরীমণি। নির্মাণ করছেন সময়ের দর্শকপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।


নতুন কাজটি নিয়ে পরী বলেন, আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে কাজটি। এটি নির্মিত হবে ভালোবাসার গল্পে। আমি বিশ্বাস করি, আমাদের এই কাজটি পছন্দ করবেন দর্শক।


দীর্ঘ বিরতির পর সরকারি অনুদানে নির্মিতব্য ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে কাজ শুরু করেছেন পরী। এর পর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের একটি সিনেমায়। তারপর হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

আরও খবর

6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৮ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে






6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৭ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে