গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

কিশোরগঞ্জের ৩৯ সংসদ সদস্য পদপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সংসদ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) কিশোরগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন তারা হলেন-

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন: আওয়ামী লীগ মনোনীত নাজমুল হাসান পাপন (নৌকা), বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপির প্রার্থী হেলাল উদ্দিন (একতারা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন (মোমবাতি), জাতীয় পার্টির নূরুল কাদের সোহেল (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ আব্দুছ ছাত্তার (ঈগল), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোহাম্মদ আয়ুব হোসেন (ছড়ি)।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন: আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (ঈগল), বাংলাদেশ কংগ্রেস পার্টির মোবারক হোসেন (ডাব), জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল হাই (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. আশরাফ উদ্দিন (মিনার), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আব্দুল আউয়াল (ছড়ি) ও ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির মো. আনোয়ারুল কিবরিয়া (আম)।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন: আওয়ামী লীগ মনোনীত আবদুল কাহার আকন্দ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আলেয়া (আম), গণফ্রন্টের মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (মাছ) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর মো. বিল্লাল হোসেন (টেলিভিশন)।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন: জাতীয় পার্টি মনোনীত অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু (লাঙ্গল), স্বতন্ত্র মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), স্বতন্ত্রপ্রার্থী ব্যারিস্টার মো. গোলাম কবির ভূঞা (কেটলি), ইসলামী ঐক্যজোটের ওমর ফারুক (মিনার), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), স্বতন্ত্র মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি) ও স্বতন্ত্র রুবেল মিয়া (ট্রাক)।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসন: আওয়ামী লীগ মনোনীত রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা), বাংলাদেশ কংগ্রেস পার্টি প্রার্থী আ. মজিদ (ডাব), কৃষক শ্রমিক জনতা লীগের মো. শরীফুল আহসান (গামছা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মো. জয়নাল আবদিন (আম), জাতীয় পার্টির মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল) ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. নছিম খাঁন (মোমবাতি)।

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন: আওয়ামী লীগ মনোনীত মো. আফজাল হোসেন (নৌকা), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. ইমদাদুল হক (মোমবাতি), তৃণমূল বিএনপির মো. সোহরাব হোসেন (সোনালি আঁশ), জাতীয় পার্টির মো. মাহবুবুল আলম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল (ঈগল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রবিন মিঞা (ছড়ি)।


আরও খবর