ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীনের বরখাস্তের আদেশ স্থগিত মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিরসরাইয়ে উইজডম ন্যাশনাল ক্যাডেট একাডেমির প্রসপেক্টাস উন্মোচন আদমদীঘিতে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি গ্রেফতার আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ নন্দীগ্রামে মেধা মূল্যায়নে পরীক্ষা অনুষ্ঠিত ইসলামপুরে কৃষক পরিবারকে বিরোধপূর্ণ পৈতৃক বসতভিটা দখল দিলেন বিচারক জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ অংশ নিচ্ছে লিডার্স সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন

হবিগঞ্জের ৪টি আসনে ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ



হবিগঞ্জ জেলার ৪টি আসনে ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে। এরমধ্যে হবিগঞ্জ -১ আসনে ৫ জন, হবিগঞ্জ-২আসনে ৯ জন, হবিগঞ্জ -৩ আসনে ৯ জন এবং হবিগঞ্জ ৪ আসনে- ৮ জন প্রার্থী রয়েছেন।  


 সোমবার সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ  তার কার্যালয়ে প্রতীক বরাদ্ধ ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। 


হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি কেয়া চৌধুরী (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী সাবেক এমপি আব্দুল মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল), স্বতন্দ্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক), ইসলামী ঐক্যযোগের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার), কৃষক শ্রমিক জনতা লীগের মো: নুরুল হক (গামছা) প্রতীক পেয়েছেন।  


হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) - আসনে ৯ জন, আওয়ামীলীগের দলীয় প্রার্থী ময়েজ উদ্দিন রুয়েল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খান ( ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী শংকর পাল ( লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা), ইসলামী  ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার), তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালী আশঁ), বিএনএমএর এসএ এম সোহাগ (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার),বাংলাদেশ কংগ্রেসের মো: জিয়াউর রশিদ (ডাব) প্রতিক পেয়েছেন।    


হবিগঞ্জ-৩ (সদর-লাখাই ও শায়েস্তগঞ্জ) - আসনে ০৯ জন। আওয়ামীলীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো: আবু জাহির (নৌকা), জাতীয় পার্টির দলীয় প্রার্থী এম এ মুমিন চৌধুরী বুলবুল (লাঙ্গল), বিএনএম এর মো: বদরুল আলম সিদ্দিকী (নোঙ্গর),  বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো: আদম আলী (ফুলের মালা), ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল কাদির (আম), জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আবদুল ওয়াহেদ (চেয়ার), বাংলাদেশ কংগ্রেসের মো: নোমান হাসান (ডাব), মুক্তিজোট (জেডিপি) এর মো: শাহিনুর রহমান (ছড়ি) প্রতীক পেয়েছেন।  


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) - আসনে, ০৯ জন। আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রার্থী বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সমুন (ঈগল), জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো:আল আমিন (ডাব), ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার), বিএনএম এর মো: মুখলেচুর রহমান (নোঙ্গর), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো: আব্দুল মুমিন( চেয়ার), বাংলাদেশ সাংস্কৃতিক ঐকজোটের মো: রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

Tag
আরও খবর