নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীর দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায়, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গজারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ, উত্তর কান্দুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আব্দুস সালাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। ফলাফল শেষে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলা ধুলায় উৎসায়িত করে আসছে, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিনের দিক-নির্দেশনায় প্রতি বছর ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে আসছে।

Tag
আরও খবর