নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মধুপুরে আদিবাসী গারো যুবক শহীদ পীরেন স্নালের স্মরণে ফুটবল টুর্নামেন্ট

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ২০০৩ সনের ইকোপার্ক বিরোধী আন্দোলনে আদিবাসী গারো যুবক শহীদ পীরেন স্নালের স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবারে মধুপুর বন এলাকার আদিবাসী গারো অধ্যুষিত গায়রা মিশনারি প্রাথমিক স্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আবিমা গারো ইয়ুথ এসোসিয়েশন (আজিয়া) কেন্দ্রীয় কমিটি। প্রতি বছরের ন্যায় এবারও আদিবাসী গারোদের সংগঠন শহীদ পীরেন স্মাল এর স্মরণে ফুটবল টুর্নামেন্ট ও আলোচনা সভার আয়োজন করেছে। এর ধারাবাহিকতায় আগামী ৩ জানুয়ারি পীরেন স্নালের ২০তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অরণখোলা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডেভিট চিরান। প্রধান অতিথি হিসেবে ছিলেন আজিয়া কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিঠুন হাগিদক। 

আজিয়া কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট শ্যামল মানখিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, শোলাকুড়ি ইউপি সদস্য তুহিন নকরেক, আজিয়ার মহাসচিব সত্যজিৎ নকরেক, গাসুর সভাপতি ইব্রীয় মানখিন, বাগাছাসের মধুপুর শাখার সাবেক সভাপতি বিজয় হাজং, আজিয়ার সহ-সভাপতি সম্পদ নকরেক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক নাজিবুল বাশার, মেহেদী হাসান বকুল প্রমুখ।

এ সময় আজিয়া, গাসু, বাগাছাসসহ আদিবাসী গারোদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় ৮টি দল অংশ নিয়েছে। আগামী ৩ জানুয়ারি পীরেনের মৃত্যু বার্ষিকীতে জয়নাগাছা মিশনারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরও খবর