গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

কিশোরগঞ্জে বন্ধুমেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


কিশোরগঞ্জে বন্ধুমেলা এসএসসি ব্যাচ-২০০৯ এবং এইচএসসি ব্যাচ-২০১১ এর উদ্যোগে জেলার ৮ টি উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ১৩ উপজেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্যক্রম উদ্ভোদন করেন গ্রুপটির এডমিন ও সদস্যরা।

গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মো: জাহিদ হাসান বলেন প্রথমে আমরা অনলাইন গ্রুপের মাধ্যমে টাকা কালেকশন করে এডমিন প্যানেলের সদস্য মোঃ আবু হুরায়রা নোমান এর মাধ্যমে নারায়নগঞ্জ থেকে ২৫০ টি কম্বল এনে  কিশোরগঞ্জ সদর, নিকলী, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, কটিয়াদি উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে কম্বল বিতরন করা হয়েছে।

আগামী ৭ দিনের মধ্যে বাকি ৫টি উপজেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরন কার্যক্রম শুরু হবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন জনাব তানভীর জানান, সংগঠনটি প্রতি বছর ব্যাচের সকল বন্ধুদের নিয়ে গেট-টুগেদার আয়োজন করার পাশাপাশি ২০১৫ সাল থেকে সেচ্ছাসেবী সংগঠনের ন্যায়- দান, ইফতার, বস্ত্র বিতরন, বৃক্ষরোপণ সহ ব্যানার বিহীন নানান সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তিনি আরও বলেন, ব্যানার কিংবা মঞ্চ তৈরি করে কার্যক্রম পরিচালনা অনেকটা ব্যয়বহুল। এসব না করে বরং ঐ টাকা দিয়ে আরও ক’জন মানুষকে সহায়তা করাটা উত্তম বলে মনে হয়। তাছাড়া আমাদের ফান্ড সীমিত। ব্যাচের সকল বন্ধুদের অল্প অল্প আর্থিক সহায়তায় প্রতিবছরই এধরনের আয়োজন হয়ে থাকে।

এসময় উপস্থিত ছিলেন, ব্যাচের এডমিন প্যানেলের সদস্য- উজ্জ্বল, তৌফিক, রিমা, নোমান, তানভীর তুষার, সাহেদ আলী, মোহন, জাহিদ, অনিক, নিয়ামত, সুকান্ত, শাকির, তীব্র, জাবেদ, রাফি, রয়েল, শাহরিয়ার, রাজ, উবাইদুর, মাহবুব, অলিউর, তুষার কবির, মিঠু প্রমুখ।

আরও খবর