পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

কুলিয়ারচরে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।


এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কুলিয়ারচর থানা সংলগ্ন প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের সূচনা করেন কুলিয়ারচর থানা পুলিশ।


এ ছাড়া সূযোর্দয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বে-সরকারি ভবন সমূহে স্ব-স্ব ব্যবস্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর সরকারি কলেজ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পৌর শহরের শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।


পুস্পস্তবক অর্পনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, সহকারি কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, জেলা পরিষদের সদস্য মো. আবদুস সাত্তার মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এনামুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লায়ন মশিউর আহমেদ, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আদনান আখতার,থানার অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার আলম, ওসি (তদন্ত) মোহাম্মদ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর খান সহ সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।


সকাল ৮টা ২০ মিনিটের সময় কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, ৮টা ৩০ মিনিটের সময় বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন, সকাল সাড়ে ১০টার দিকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও মোনাজাত করা হয়।


বেলা পৌনে ১১ টার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠ প্রাঙ্গণে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান, সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া অনুষ্ঠান, বাদ যোহর বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে জাতীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনার ব্যবস্থাসহ হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। আড়াইটার দিকে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধা সম্মিলিত একাদশ বনাম কুলিয়ারচর পৌরসভা ও সুধীজন সম্মিলিত একাদশ এর প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যা ৬টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Tag
আরও খবর

6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ ঘন্টা ১৮ মিনিট আগে