প্রশাসনের নাকের ডগায় ময়লার ভাগাড়! নাগেশ্বরী উপজেলা গেটে চরম দুর্ভোগে পথচারী কুতুবদিয়ায় সমুদ্রে ট্রলার ডুবির ঘটনায় ৪জনের মৃত্যু উপজেলা এনসিপির শোক প্রকাশ নড়িয়ায় ৪০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নড়িয়ায় মর্ডান ফ্যান্টাসি কিংডম পার্ক থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় নেই পদক্ষেপ : ছাত্রদল নেতাকে মারধরের মামলায় ৭ জনের জামিন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ অভয়নগরে সাপের কামড়ে প্রাণ গেল তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীর শার্শার কায়বা ইউনিয়নে যমজ প্রতিবন্ধী দুইভাই পেল হুইল চেয়ার অস্বাভাবিক শিক্ষক মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে সহকর্মী ও শিক্ষার্থীদের মানববন্ধন শ্রীমঙ্গলে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বৃদ্ধি, জনমনে আতঙ্ক আশাশুনির বামনডাঙ্গা স্লুইস গেটে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা অপসারন শ্রীমঙ্গলে মদ বহনকারী সিএনজিসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জুলাই আন্দোলনের বীরত্ব থেকে নেতৃত্বে: নাগেশ্বরী উপজেলা যুবশক্তির নতুন কমিটি ঘোষণা শার্শায় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে বাজিমাত করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানো হবে: প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের পর সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ; প্রতিপক্ষ আরব আমিরাত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-12-2023 01:44:15 pm

-হাতি পেসার মারুফ মৃধার বোলিং ও মিডল অর্ডার ব্যাটার আরিফুল ইসলামের ব্যাটিং নৈপুন্যে দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ভারতকে। মারুফ বল হাতে ৪ উইকেট ও আরিফুল ব্যাট হাতে ৯৪ রান করেন। ২০১৯ সালে প্রথমবারের মত ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ভারতের কাছে ৫ রানে হেরেছিলো বাংলাদেশের যুবারা।

দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। বল হাতে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দেন মারুফ। সপ্তম ওভারে ১৩ রানেই ভারতের পতন হওয়া প্রথম ৩ উইকেটই শিকার করেছেন মারুফ।

এরপর মারুফের সাথে উইকেট শিকারে মেতে ওঠেন ডান হাতি পেসার রোহানাত দৌলা বর্ষন। তার দুই উইকেট শিকারে ১৬তম ওভারে ৬১ রানে ৬ উইকেট হারায় ভারত। সপ্তম উইকেটে ৮৪ রান যোগ করে ভারতকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন মুসির খান ও মুরুগান অবিষেক। মুসিরকে ৫০ রানে আউট করে জুটি ভাঙ্গেন মাহফুজুর রহমান রাব্বি।

৬টি চার ও ২টি ছক্কায় ৭৪ বলে সর্বোচ্চ ৬২ রান করা অবিষেককে শিকার করে ভারতকে ৪২ দশমিক ৪ ওভারে ১৮৮ রানে অলআউট করেন মারুফ। বল হাতে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন মারুফ। বর্ষন ও জীবন ২টি করে উইকেট শিকার করেন।

১৮৯ রানের টার্গেটে খেলতে নেমে দশম ওভারে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশের যুবারা। এ অবস্থায় দলকে লড়াইয়ে ফেরাতে শক্ত হাতে জুটি বাঁধেন আরিফুল ও আহরার আমিন। চতুর্থ উইকেটে ১৩৮ রান তুলে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন তারা।

মারমুখী মেজাজে থাকা আরিফুল সেঞ্চুরির দোড়গোড়ায় ৯৪ রান করে আউট হন । ৯০ বলের ইনিংসে ৯টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি। 

আরিফুল যখন ফিরেন তখন জয় থেকে ১৭ রান দূরে বাংলাদেশ। এসময় আরও ২ উইকেট হারালেও, ৪৩ বল বাকী থাকতে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

আরিফুলের সাথে দুর্দান্ত জুটি গড়া আহরার টেস্ট মেজাজে খেলে ৩টি চারে ১০১ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক রাব্বি ৩ ও জীবন ২ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

আগামী ১৭ ডিসেম্বর যুব এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ দিনের অন্য সেমিতে আরব আমিরাত ১১ রানে হারিয়েছে পাকিস্তানকে।

আরও খবর





6a361c28d8ff5-200626105048.webp
হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

২৪ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে


6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪০ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে