আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

ঈশ্বরগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত


“সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গনতন্ত্রের রক্ষাকবচ” এই শ্লোগানের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ঈশ্বরগঞ্জ উপজেলা সু-শাসনের জন্য নাগরিক সুজনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত গণতন্ত্র অলিম্পিয়াডে ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ, আইডিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসা, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ৩শ ৯৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এছাড়াও সর্বোচ্চ নাম্বারধারী ১০জনের মাঝে ৭জনকে মেডেল ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। 


ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ময়মনসিংহ জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, আঞ্চলিক একাউন্স অফিসার রেজাউল করিম, এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হোসাইন, মিপসের ময়মনসিংহ জেলা ম্যানেজার আক্তারুজ্জামান, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কামাল, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।


আরও খবর