টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দি ৫০ হাজার মানুষ লালপুরে পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার শিক্ষিকা দীপা রানী দাসের মৃত্যুতে সহকর্মীর আবেগঘন ফেসবুক পোস্ট; রহস্য উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি মৃত্যুর পর 'জানাজায়' সদলীয় নেতাদের অংশ না নেওয়ার আহ্বান পদবঞ্চিত বিএনপি নেতার ! ঢাকা যাওয়ার পথে সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লোহাগাড়ার যুবকের, কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব কলমের শক্তিতে জনতার পাশে অনন্য অবদান' এর স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেলো শ্রীমঙ্গল প্রেসক্লাব এইচআর ক্লাব পবিপ্রবির উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের স্বাগত মিছিল বড়লেখায় ৭ বছরেও বিতরণ হয়নি হাজারো পরিবার পরিকল্পনা কার্ড, বারান্দায় পড়ে থাকতে দেখে ক্ষোভ কুষ্টিয়ার লাহিনী ২১ নম্বর ওয়ার্ডে লিজেন্ড বনাম ইয়াংস্টারদের জমজমাট ফুটবল ম্যাচ রিনিঝিনি বৃষ্টির দিনে: আলসেমি, আনন্দ আর কিছু রূপালি গল্প রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে উপকূল বিপর্যস্ত মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের পাটকেলঘাটার প্রায় দুই যুগ পার হলেও দূর্বাডাঙ্গা গাছা সড়ক সংস্কার হয়নি চরম ভোগান্তিতে হাজারো মানুষ তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ করলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

কুলিয়ারচরে নতুন ওসি সারোয়ার জাহান

কুলিয়ারচরে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. সারোয়ার জাহান যোগদান করবেন বলে জানা গেছে। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)দের বদলীর অংশ হিসেবে সরকারি ভাবে এই বদলির আদেশ প্রদান করা হয়েছে। 

জানা যায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা কুলিয়ারচর থানা থেকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় এবং একই জেলার নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান কুলিয়ারচর থানায় যোগদানের জন্য বদলীর আদেশ দেওয়া হয়।

এ বিষয়ে, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লূৎফর রহমান বলেন, নতুন ওসি স্যারের যোগদানের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে কিছু দিনের মধ্যে যোগদান করতে পারেন তিনি।

মো. সারোয়ার জাহান এর আগে চলতি বছরের ৪ মে থেকে নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি ২০২০ সালের ৩ অক্টোবর থেকে দীর্ঘ আড়াই বছর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, গরু চুরি ও মোটরসাইকেল চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 

তিনি পাঁচবার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

এছাড়া একের পর এক চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা ও আসামি গ্রেপ্তারে কুশলতার পরিচয় দিয়ে মো. সারোয়ার জাহান একজন আলোচিত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ক্লু-লেস হত্যাসহ অনেক ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছেন। সর্বশেষ তদন্তকারী কর্মকর্তা হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাঞ্চল্যকর মো. ইসমাইল (৪০) হত্যার রহস্য উদঘাটন ও ঘাতককে গ্রেপ্তার করেছেন তিনি।

মো. সারোয়ার জাহান এর আগে কিশোরগঞ্জের বাজিতপুর ও পাকুন্দিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি ১১ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত ও পুরস্কৃত হন। এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।

মো. সারোয়ার জাহান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একজন গর্বিত সন্তান।

আরও খবর




deshchitro-6a4fb44d0c04d-090726084637.webp
বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা

১ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে