ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

বশেমুরবিপ্রবি'র সমাজবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত





বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃষ্টির কারণে কিছু সময় বিলম্বে অনুষ্ঠানটি শুরু হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ. কিউ. এম. মাহবুব এবং সংবর্ধনা বক্তা হিসাবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। 


সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি  ড. আনিসুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিবুর রহমান ও অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো কামরুজ্জামান এবং ছাত্র উপদেষ্টা  ড. মোহাম্মদ শরাফত আলী।এছাড়াও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: মজনুর রসিদ ,আবুল কালাম আজাদ,শিমন রহমান, আইরিন পারভীন, সদ্য যোগদানকৃত প্রভাষক নোমান আমিন সহ অন্যান্য বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।


নবীন শিক্ষার্থীদের বরণ এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক  অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।


সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ বলেন,জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সফল সমাপ্তির পরে তোমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছো। জ্ঞানচর্চার উন্মুক্ত পরিবেশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ রয়েছে এখানে।নিরন্তর সাধনা ও পঠন-পাঠনের মাধ্যমে তোমাদের মেধা ও মননশীলতা বিকশিত হোক এটাই আমাদের প্রত্যাশা। নতুনের আগমনে পূরণদের স্থান ছেড়ে দেবার এই রীতি সমাজব্যস্থার আদিকাল থেকে চলে আসা রীতি। স্থানান্তরের এই পথ জ্ঞান অর্জনের শুরু ও জ্ঞানের পরিপক্কতার বহিঃপ্রকাশ। সমাজবিজ্ঞানের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান বরাবরের মতোই উৎসবমুখর ও আনন্দের।


মাস্টার্সের বিদায়ী শিক্ষার্থী নুসরাত রিতা বলেন, ইচ্ছে না থাকা সত্বেও আজ আমাদের অত্র বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নিতে হচ্ছে । শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত হতে চলেছে অন্যদিকে নতুন একটি অধ্যায়ের উদ্দেশ্যে আপনাদের থেকে বিদায় নিতে হচ্ছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যত জীবনে আরও উন্নতি ও সাফল্য মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি ।

Tag
আরও খবর