নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বানিয়াচং মিরর' এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

'


“সত্যের পথে অবিচল” এই শ্লোগান নিয়ে বানিয়াচংয়ের শীর্ষস্থানীয় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল (নিবন্ধনের জন্য আবেদনকৃত) “বানিয়াচং মিরর” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকাল ১০টায় বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারস্থ বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বানিয়াচং মিরর এর সম্পাদক ও প্রকাশক রায়হান উদ্দিন সুমনের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক ইমতিয়াজ আহমেদ লিলু’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান।


এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো: মাহবুবুর রহমান বলেন, সমাজের নানা অসঙ্গতি ও অনিয়ম তোলে ধরার ক্ষেত্রে বানিয়াচং মিরর এর ভূয়সী প্রশংসা ও পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, শুধুমাত্র বানিয়াচংয়ে নয় সমগ্র পৃথিবীতে অনলাইন পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


অনলাইন পত্রিকার মাধ্যমে বিশ্বের যে কোন স্থানের সংবাদ মুহুর্তের মধ্যে আমরা জানতে পারছি। মাত্র ১ বছরে বানিয়াচং মিরর পাঠকের প্রত্যাশা পূরণে অনেকটা পথ এগিয়ে গেছে। আশা করি, বানিয়াচং মিরর বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় সংবাদ মাধ্যম হয়ে উঠবে।



তিনি আরো বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় কাগুজে পত্রিকা এখন অনেকটাই মুহ্যমান। ইন্টারনেটের বদৌলতে এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন। সেসব ফোনেও এখন পত্রিকা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে অনলাইন পত্রিকার গুরুত্ব অপরিসীম।


পত্রিকায় আজকের সংবাদ আগামীকাল প্রকাশ হয়। আর অনলাইন পত্রিকায় যখনকার ঘটনা তখনই জানা যায়। এই বানিয়াচং মিরর অনলাইন পত্রিকা সবসময়ই সবার আগে সংবাদ প্রকাশের মধ্য দিয়ে মানুষের চাহিদা মিটিয়ে থাকবে বলে আশা করছি। বানিয়াচং মিরর ১বছর কেন আরও ২০ বছর সগৌরবে টিকে থাকুক সেই কামনাই করছি।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বানিয়াচং থানার তদন্ত (ওসি) আবু হানিফ, বানিয়াচং মডেল প্রেসক্লাব উপদেষ্টা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, শাহিবুর রহমান ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির সদস্য সচিব মতিউর রহমান মতি, বানিয়াচং তরঙ্গ২৪ এর সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমেদ আরজু, বানিয়াচং মিররের স্পোর্টস প্রতিনিধি সৈয়দ সুহেল রানা, নিশাদ সর্দার, বানিয়াচং প্রতিনিধি আহমেদ নুর উদ্দিন প্রমুখ। এর পূর্বে আগত অতিথিদের নিয়ে বানিয়াচং মিরর এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে বানিয়াচং মিরর এর শুভাকাঙ্খি, প্রতিনিধি,পাঠকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে