নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে ৬ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া কালিমন্দির সংলগ্ন স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় মানুষদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনসাধারণের মধ্যে দুই শতাধীক কম্বল দেওয়া হচ্ছে। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পুনাকের সহ-সভাপতি সাবরিহা সুলতানা সুপ্রি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য,  বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, উপজেলা পঞ্চগ্রাম সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি মাদব চন্দ্র হাজং, উপজেলা হাজং কল্যাণ সমিতির সভাপতি নীল মাদব হাজং প্রমুখ। শীতবস্ত্র বিতরণের আগে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, রাংটিয়া কালিমন্দিরে পৌছার পর ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে ওসি মনিরুল আলম ভুইয়া ফুলেল শুভেচ্ছা জানান ও আদিবাসী শিল্পীদের আয়োজনে এক নৃত্য অনুষ্ঠিত হয়। 


Tag
আরও খবর