যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই- কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক


কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, দলের বাইরে যারা নির্বাচন করছে তারা আমার দৃষ্টিতে অবশ্যই বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র হতে হবে এমন বলা হয়নি। দলের কোন কর্মী নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হক ভাসানীর, বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা এবং এই নৌকা শেখ হাসিনার। নৌকার বাইরে কাজ করার কোন সুযোগ নেই।

বুধবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতার নিরীক্ষে রাজনৈতিক কৌশলে অনেক কিছু করতে হয়।

তিনি আরো বলেন, নৌকা হলো আওয়ামী লীগের আর্দশের প্রতীক। আওয়ামী লীগ অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রে সাথে কোন আপোষ করেনি। প্রধানমন্ত্রী নির্বাচনের স্বার্থে বলেছেন প্রতিযোগিতার জন্য। কিন্ত তিনি বলেননি নৌকা বাদ দিয়ে আওয়ামী লীগের একজন কর্মী অন্য প্রার্থীর পক্ষে কাজ করতে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য খান আহমেদ শুভসহ আওয়ালীগের অন্যন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর



6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৩ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে