পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

বিএনপি নেতা শরীফুল আলমকে ৪ টি মামলায় শোন এরেস্ট

বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোঃ শরীফুল আলমকে কিশোরগঞ্জ সদর থানার ২ টি এবং কুলিয়ারচর থানার ২টি মোট ৪ টি মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে। 

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমকে পুলিশ প্রহরায় কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। দুপুর ১২ ঘটিকার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আশিকুর রহমানের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত কিশোরগঞ্জ সদর মডেল থানার মামলা নং ৪৩(১০)২৩ এবং ৪৪(১০)২০২৩ এই দুইটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে সেখান থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিশোর দত্ত এর আদালতে হাজির কার হলে কুলিয়ারচর থানার মামলা নং ১(১১)২৩ এবং ২(১১)২০২৩ এই দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে পুনরায় ঢাকায় নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য গত ৪ নভেম্বর সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা মোঃ শরীফুল আলমকে ভৈরবের একটি বাসা থেকে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ ডিবি আটক করে ঢাকা নিয়ে যায়। পরে ঢাকা উত্তরা থানার মামলা নং২১(৭)২৩ গ্রেফতার দেখিয়ে ঢাকা সিএমএম, আদালত নং ৩১ প্রেরণ করেন।

Tag
আরও খবর