কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

বাছাইয়ে মনোনয়ন বৈধ ১৯৮৫ জনের, বাতিল ৭৩১

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-12-2023 01:20:31 am

◾বাসস ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ১৯৮৫ জন। ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

আজ সোমবার রাতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এক সংবাদ সমমেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।

সারাদেশে এবার মনোনয়পত্র দাখিল করেছিলেন মোট ২ হাজার ৭১২ জন। আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। আগামীকাল  ৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে আপিল গ্রহণ; চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন ভবনে আপিল আবেদন করা যাবে।

অশোক কুমার দেবনাথ বলেন, আপিল আবেদন গ্রহণ ও বাতিলের  বিরুদ্ধে আগামীকাল ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে, ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৬ দিন চলবে এ কার্যক্রম।

ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, মনোনয়ন পত্র বাতিলের বিভিন্ন কারণ রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য কারণ হল মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।  

আরও খবর