নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসুর মানবেতর জীবনযাপন

ভিক্ষা করে বা কারও কাছে হাত পেতে নয়, ভিক্ষাপথ ছেড়ে ইজিবাইক চালিয়ে পরিবারের জীবিকা উপার্জন করতে চান প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু। একটি উন্নত মানের ভালো ইজিবাইক ক্রয় করতে প্রয়োজন প্রায় লাখ টাকা। হাবিবুল্লাহ বাহার হাসুর জীবনের উন্নতি ঘটাতে দেশবাসী ও সমাজের বৃত্তবানসহ সকলে মিলে সহযোগিতা করলে তিনি হতে পারেন উন্নতি মিলতে পারে তার ভাগ্যের পরিবর্তন। শেরপুরের ঝিনাইগাতীতে হাবিবুল্লাহ বাহার নামে এক প্রতিবন্ধী আর্থিক অনুদানে সহায়তা চেয়ে ঘুরছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন লোকজনের দ্বারে দ্বারে তবুও তার কোথাও মিলছে না আর্থিক সহায়তা। পরিবারের জীবিকা উপার্জনে ব্যর্থ হয়ে অনাহারে অর্ধহারে মানবেতর জীবনযাপন করছেন তিনি। হাবিবুল্লাহ বাহার হাসু উপজেলার কাংশা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আব্দুল আওয়ালের পুত্র। ২০০৭ সালে শ্রীবরদী কলেজ থেকে এইচএসসি পাশ করে শেরপুরের ভাত শালা যুব উন্নয়ন থেকে ভেটেরিনারি এবং শ্রীবরদী থেকে লোকাল মেডিসিন ফাংশন প্রেক্টিশনাল থেকে প্রশিক্ষণ নিয়ে বিষ্ণুপুর বাজারে গড়ে তোলেন “বাহার মেডিকেল হল”। সেখানে তিনি প্রায় ১ যুগ পর্যন্ত তার নিজ গ্রাম বিষ্ণুপুর বাজারে পল্লী চিকিৎসক হিসেবে কাজ করতেন। হাবিবুল্লাহ বাহার হাসু জানান, ২০১৮ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন। অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিতে ডান পায়ের উরু পর্যন্ত প্রায় সবটুকু। এরপর থেকে থেকে নেমে আসে তার অন্ধকার জীবনে। ২০০৪ সালে প্রথম বিবাহ করেন আর কোনও কারণ ছাড়াই এক পুত্র সন্তান রেখে চলে যান তার ওই স্ত্রী। এরপর ২০০৯ সালে আবারও বিবাহে আবদ্ধ হন তিনি আর এদিকে তার রয়েছে দুই মেয়ে ও এক ছেলে। তবে বর্তমানে হাবিবুল্লাহ বাহার হাসু’র মা, স্ত্রী ও সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য। ছয় সদস্যের খরচ যোগানের যিনি একমাত্র ভরসা তিনিই প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার হাসু। বর্তমানে গত কয়েক মাস যাবৎ উপজেলার পশ্চিম ধানশাইল চার রাস্তার মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে তারা স্ব-পরিবার থাকলেও পরিবারের জীবিকা উপার্জনে তার বাড়তি আয়ের উৎস না থাকায় প্রতিদিন দুমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেও মিলছেনা তার  কোনও প্রতিকার। অভাব অনটন সংসার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন হাবিবুল্লাহ বাহার হাসু। এমতাবস্থায় মানবিক দৃষ্টিকোনে তিনি আর্থিক সহায়তা চেয়ে জনপ্রতিনিধি ছাড়াও সমাজের বৃত্তবান সহ সকলের সহযোগিতা কামনা করছেন প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহার। প্রতিবন্ধী হাবিবুল্লাহ বাহারকে কেউ আর্থিক সহায়তা করতে চাইলে নিম্নোক্ত তার বিকাশ নম্বরে যোগাযোগ করে পাঠাতে পারেন- ০১৩২২-৩০০৭৯৮।

Tag
আরও খবর