ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

লক্ষ্মীপুরে স্বতন্ত্র এমপি প্রার্থীকে হত্যার হুমকির অভিযোগ

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রামগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভসহ তার অনুসারীদের বিরুদ্ধে পবন এ অভিযোগ করেন।


এ নিয়ে পবন আজ শনিবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত নোয়াখালী (সদর) অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, আজ দুপুরে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পানপাড়া এলাকায় বসে এ হুমকি দেওয়া হয়।


তবে অভিযোগ অস্বীকার করেছেন শুভ বলেন, ‘পবনের গাড়িচালক আমাদের মোটরসাইকেল চাপা দিতে চেয়েছে। আমি শুধু রাস্তায় পবনের মাইক্রোবাস দাঁড় করিয়ে এর প্রতিবাদ করেছি।’ 


শুভ লক্ষ্মীপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খানের অনুসারী হিসেবে পরিচিত। 


লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পবন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩০ নভেম্বর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


এতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়েছে। সেখানে ১০ জনের স্বাক্ষর যাচাই-বাছাই কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্টরা। স্বাক্ষর দেওয়া ব্যক্তিদের খুঁজে অভিযুক্ত শুভসহ কয়েকজন হুমকি-ধমকি দিয়েছে। তার মনোনয়নের জন্য স্বাক্ষর দেওয়ার বিষয়টি যেন অস্বীকার করে এ ধরনের হুমদি দেয় তারা।

 

শনিবার দুপুর ২টার দিকে রামগঞ্জ পৌরসভার আঙ্গারপাড়া এলাকা থেকে শুভসহ কয়েকজন পবনের মাইক্রোবাস গতিরোধ করার চেষ্টা করে। তারা মোটরসাইকেলযোগে পবনের মাইক্রোবাসের সামনে-পিছে প্রায় ছয় কিলোমিটার এ চেষ্টা চালায়। একপর্যায়ে উপজেলার পানপাড়া এলাকায় রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কে তার গাড়ির সামনে অভিযুক্তরা মোটরসাইকেল থামায়। তখন তারা নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য পবনসহ তার সহযোগীদের বিভিন্ন ধরনের হুমকি দেয়। এ সময় পবন ও তার গাড়িচালক কবির হোসেনকে হত্যার হুমকিও দিয়েছে তারা।


ঘটনাটির একটি ভিডিও ধারণ করে পবন অভিযোগপত্রের সঙ্গে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। 


কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান বলেন, ‘শুভসহ অভিযুক্তরা আনোয়ার খান এমপির অনুসারী। আমি ও আমার গাড়িচালককে তারা হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ করেছি।’


রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘যুবলীগ নেতা পবন মোবাইলে বিষয়টি আমাকে জানিয়েছেন। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরও খবর

deshchitro-6a8ec12604a0c-260826043414.webp
‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ

৩ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে







6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

৭ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে