বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ, কাল থেকে ভ্রাম্যমান আদালত ‎পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া বিল আদায় অভিযান কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ

বরিশালে আপত্তিকর বক্তব্য দেওয়ায় মহানগর আঃ লীগ নেতার সকল পদ অপসারণসহ কমিটির বাতিলের দাবিতে বিক্ষোভ।


শান্তি সমাবেশে নির্বাচন ও ভোট ব্যবস্থা নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের সকল পদ থেকে অপসারণসহ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে।মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনে ব্যানারে শনিবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোড কেন্দ্রীয় শহিদ মিনারে এ বিক্ষোভ-সমাবেশ হয়।গত ২৮ নভেম্বর বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জামায়াতের অবরোধ, হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করা হয়। সমাবেশের বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জলা পরিষদ চেয়ারম্যান অ‌্যাড‌ভো‌কেট একেএম জাহাঙ্গীরের বক্তব্যে নিয়ে বরিশালে শুরু হয় আলোচনা-সমালোচনা।এর প্রতিবাদে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠসহ-সভাপতি অ‌্যাড‌ভো‌কেট আফজালুল করিম।সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ‌্যাড‌ভো‌কেট লস্কর নুরুল হক, বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, কাউন্সিলর সাহিন সিকদার, জিয়াউর রহমান বিপ্লব, এনামুল হক বাহার, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসীমউদ্দীন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রমুখ।বক্তারা অ‌্যাড‌ভো‌কেট জাহাঙ্গীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারনসহ মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান। এছাড়াও সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহকে সভাপতি করে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়।আগামী সংসদ নির্বাচনের পূর্বে এ কমিটি ভেঙে দেওয়া না হলে বরিশাল সদর আসনে নৌকার প্রার্থীর নির্বাচনে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করেন বক্তারা।বিক্ষোভ সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়।এ বিষয়ে মহানগর আওয়ামী লীগ নেতা অ‌্যাড‌ভো‌কেট লস্কর নুরুল হক বলেন, তিনি (কেএম জাহাঙ্গীর) আওয়ামী লীগের একটি দায়িত্বশীল পদে রয়েছেন। এছাড়াও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান। তার মতো একজনের এ ধরনের বক্তব্যে দেওয়া ঠিক হয়নি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি, তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।

আরও খবর