ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মুন্সিগঞ্জ-১ আসনে নতুন মুখ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর দলীয় প্রার্থীরা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৩০০ আসনের বিপরীতে ২৯৮ জনের নাম ঘোষণা করেছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ‌। নতুন ও পুরাতন মিলিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের । 


আজ (২৬-১১-২০২৩খ্রিঃ) রোববার বিকাল ৪ ঘটিকায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন । 


এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে কার্যক্রম শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগ ।  প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত দলটির নির্বাচনী মনোনয়ন বোর্ড বিষয়টি নিয়ে কাজ শুরু করে । জানা যায়, সারা দেশের ৩০০ সংসদীয় আসনে দলের মনোনয়ন পেতে ফর্ম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন । 


মুন্সিগঞ্জ - ১ (সিরাজদিখান ও শ্রীনগর) হতে নৌকার মনোনয়ন পেয়েছেন ৩০ বছর ধরে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করা সফল সভাপতি ও টানা তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মহিউদ্দিন আহমেদ । বর্ষীয়ান ও অভিজ্ঞ এই নেতাকে মুন্সিগঞ্জ - ১ এর মনোনয়ন দেওয়াতে এ আসনটি আওয়ামী লীগের ঘরে উঠবে বলে দাবি করছেন দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনগুলো । স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সিরাজদিখান উপজেলা হতে কেউ এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পাননি । তবে মহিউদ্দিন আহমেদ এই প্রথম কোন রাজনীতিবিদ যাকে সিরাজদিখান উপজেলা হতে মুন্সীগঞ্জ - ১ আসনের এর জন্য নৌকার কান্ডারি হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হল । ফলে শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার নেতাকর্মী, আপামর জনসাধারণের মাঝে বিরাজ করছে স্বতঃস্ফূর্ত রাজনৈতিক উৎসব মুখর পরিস্থিতি । 


মুন্সিগঞ্জ - ২ (লৌহজং ও টঙ্গীবাড়ি)  থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি সাগুফতা ইয়াসমিন এমিলি । এর আগে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সিগঞ্জ - ২ থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি । উল্লেখ্য নবম সংসদে সরকার দলীয় হুইপের দায়িত্ব পালন করেন সাবেক এ ছাত্রনেত্রী । 


মুন্সিগঞ্জ - ৩ (মুন্সিগঞ্জ ও গজারিয়া) হতে এবার আওয়ামী লীগ হতে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ - ৩ আসন থেকে দুইবার নির্বাচিত এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । মৃনাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক ছিলেন । তিনি পাঁচ জনুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন । বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন । ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন এবং পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন । 


মুন্সিগঞ্জ জেলা ঢাকার সবচেয়ে নিকটবর্তী হওয়ার উক্ত তিনটি নির্বাচনী আসন ঘিরে চলছে নেতা কর্মীদের নির্বাচনী প্রচারণার প্রস্তুতি । আর জনগণের চাওয়া একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ‌। সকল দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন মনোনয়ন প্রাপ্ত প্রার্থীগণ । তাছাড়াও দলীয় মনোনয়ন পাওয়ায় সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন দলীয় প্রার্থীগণ । সমাজ, দেশ তথা নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করে যাওয়া প্রার্থীকেই ভোটের মাধ্যমে বেছে নেবেন জনগণ এমনটাই প্রত্যাশা সকলের ।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে