ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১ আসনেই ২২ প্রার্থী




নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। এই দুই উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসন। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়ন ও দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ আসন গঠিত।


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ময়মনসিংহ বিভাগের বুথ থেকে মনোনয়ন বিক্রির শুরু থেকে শেষ পর্যন্ত এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ২২ জন মনোনয়ন প্রত্যাশি । এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগে মনোনয়ন ফরম বিক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং।


নেত্রকোনা -১আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা। তারা হলেন, নেত্রকোনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী, আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতাউর রহমান খান আঁখির, একেএম জিয়াউল হক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. এরশাদুর রহমান মিন্টু, আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোস্তফা জামাল লিটন ও গীতিকার সুজন হাজং, দুর্গাপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আ.লীগ নেতা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, এডভোকেট মুজিবুর রহমান, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ওসমান গনি, কলমাকান্দা উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন মাতু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তিতাস রায় রানা, আ.লীগ নেতা শাহ্ মোহসীন,মো. শহিদুল ইসলাম, তপন কুমার তালুকদার(শংকর) ও মোশারফ হোসেন ডন।


আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের টিকিট চাইছেন সবাই। মনোনয়ন পেতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে করছেন লবিং তদ্বির। গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব নেতা ও তাদের কর্মী-সমর্থকরা তফসিলকে স্বাগত জানিয়ে এলাকায় আনন্দ মিছিলও করেছেন। এরপর থেকেই মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন। এসব কর্মী-সমর্থকরা পছন্দের নেতার মনোনয়ন পত্র সংগ্রহসহ বিভিন্ন ছবি সমর্থকদের দিয়ে ফেসবুকে পোস্ট করে প্রচারণা ও দোয়া চাচ্ছেন।

মনোনয়ন প্রত্যাশীরা জানান, দল যদি মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই বিজয় অর্জন করতে সক্ষম হবে তারা। নৌকা যাকেই দেইক তার হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন।


আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে