অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

জাতিসংঘে প্রাকৃতিক উদ্ভিদ তন্তু বিষয়ে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-11-2023 04:02:34 pm

জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি সর্বসম্মতিক্রমে ‘নেচারাল প্লান্ট ফাইবারস এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শিরোনামে বাংলাদেশের অন্যতম ফ্ল্যাগশিপ রেজাল্যুশন গ্রহণ করেছে। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শক্তিশালী সমর্থন পাট, তুলা ও সিসালের মতো প্রাকৃতিক তন্তুর সুচিন্তিত ও টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অটুট অঙ্গীকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির একটি প্রমাণ। 

মঙ্গলবার জাতিসংঘ সদর দফতর নিউইয়র্কে গৃহীত এই প্রস্তাবে সদস্য দেশগুলোর প্রতি টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর উৎপাদন, ভোগ ও ব্যবহার উৎসাহিত করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এতে বৈশ্বিক, আঞ্চলিক, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর টেকসই উৎপাদন, ভোগ ও ব্যবহারে গতি সঞ্চার করতে রাজনৈতিক সমর্থন, সম্পদ সংগ্রহ, সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর ব্যবস্থাপনার আহ্বান জানানো হয়। এছাড়াও প্রস্তাবে প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর উৎপাদন, ভোগ ও ব্যবহার ২০৩০ এজেন্ডা অর্জনে অবদান রাখতে পারে উল্লেখ করে, একে সিন্থেটিক ও প্লাস্টিক-ভিত্তিক পণ্যের প্রশংসনীয় বিকল্প হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।




প্রস্তাবটি উপস্থাপনকালে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রতিনিধি প্রস্তাবটিকে শক্তিশালী করতে এবং এ নিয়ে ঐকমত্য অর্জনে সক্রিয়তা, সম্পৃক্তি ও নমনীয়তা, এবং অবদানের জন্য সমস্ত প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি তার বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সরকার প্রস্তাবটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। তিনি জলবায়ু পরিবর্তন প্রশমনে এবং জীববৈচিত্র সংরক্ষণে প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর পরিপূরক ভূমিকা তুলে ধরেন। বাংলাদেশের প্রতিনিধি প্রস্তাবটির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতারও আহ্বান জানান। 

২০১৯ সালে জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদে বাংলাদেশ প্রথম এই প্রস্তাব পেশ করে এবং তারপর থেকে দ্বি-বার্ষিকভাবে এই প্রস্তাব জাতিসংঘের সদস্যদের দ্বারা গৃহীত হয়েছে


Tag
আরও খবর