প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

শনিবার মনোনয়ন ফরম কিনবেন শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-11-2023 04:33:57 am

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। © ফাইল ছবি


নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী শনিবার থেকে দলের মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ।


দলীয় একটি সূত্র জানিয়েছে, এ দিন দলীয় সভাপতি শেখ হাসিনা তার নির্বাচনী আসন গোপালগঞ্জ থেকে নিজের মনোনয়ন ফরম কিনে ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।


গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।


৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন। এর আগেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে শনিবার (১৮ নভেম্বর) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। যা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। 


এদিকে শুক্রবার বিকেল তিনটা থেকে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও নির্বাচনী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা।


জানা গেছে, ওই বৈঠকে মনোনয়ন ফরম বিক্রি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শেখ হাসিনা।


একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ৩০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করেছিল দলটি। এবার তার দাম ৫০ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভাগ ওয়ারী মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটো করে বুথ থাকবে। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।


মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উলে­খ করতে হবে। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল চারটার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে।

আরও খবর