অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ধর্মপাশায় দেয়াল তৈরি করে জায়গায় দখলের অভিযোগে সংবাদ সম্মেলন




সুনামগঞ্জের ধর্মপাশায় বাদশাগঞ্জ বাজারে দেয়াল উঠিয়ে ভূমি দখলের অভিযোগ উঠেছে।  সমাধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী আনোয়ার মিয়া ওরফে আনার মিয়া।

আনোয়ার মিয়া ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়নের উত্তর বীর গ্রামের বাসিন্দা। 

অভিযুক্ত সোনা মিয়া একই গ্রামের বাসিন্দা। 

শনিবার রাতে  বাদশাগঞ্জ বাজারে হাওর টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ধর্মপাশা উপজেলার বৌলাম মৌজাস্থিত আরএস খতিয়ানে  নং ৪৯৯ নামজারী খতিয়ান নং ৭৪৬   দাগ নং ৭৯৮, পরিমান (০ ১৬৭)১ শতাংশ  ৬৭ সহস্রাংশ ভিট রকম ভূমি খরিদ করা হয় ১৫-০৬-২০১৫ ইং সনে খরিদ করা হয়। পরে (০.১৬৬) এক শতাংশ ছেষট্টি সহস্রাংশ ভিট রকম ভূমি খরিদ করা হয় ১৬-০১-২০১৯ ইং সনে।  উক্ত দুটি দলিলের মোট (০.০৩৩৩) তিন শতাংশ তেত্রিশ সহস্রাংশ ভূমির খরিদাসুত্রে মালিক আনোয়ার মিয়া ওরফে আনার মিয়া। উক্ত ভূমি দুটির অবস্থান বাদশাগঞ্জ বাজারে। উক্ত ভূমি নামখারিজ করে ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে   ব্যবসা করে আসছেন আনার মিয়া।  কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমার পাশ্ববর্তী জমির মালিক সোনামিয়া আমার খরিদা ভূমির ০.০০৮৩ একর ভূমি জোরপূর্বক জবরদখল করে রেখেছেন। সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আবেদন করিলে সোনামিয়া অতিরিক্ত ০.০০৮৩ একর ভূমি জোরপূর্বক জবর দখল করে রেখেছেন বলে  প্রতিবেদনে উল্লেখ করেন সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সার্ভেয়ার। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সঠিক পরিমাপ করে সোনা মিয়ার দখলে থাকা অতিরিক্ত  ০.০০৮৩ একর ভূমি  আনার মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়। পরে রাতারাতি করে দেয়াল তৈরী করে পূণরায় উক্তভূমি দখলে নিয়ে সোনা মিয়া।


এ ব্যাপারে অভিযুক্ত সোনা মিয়া বলেন, আমি আনার মিয়ার জায়গা দখল করে রাখিনি। আমি আমার জায়গায় ঘর নির্মাণ করে ব্যবস্যা করে আসছি। আমি  জায়গা কিনেছি ১৯৯৬ ইং সালে, তখন থেকে পাকা ঘর করে ভোগ দখলে আছি। সে জায়গা কিনেছে ২০১৯ সালে, যার কাছথেকে কিনেছে সে বুঝিয়ে দিবে। 


Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩২ মিনিট আগে