কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার

আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে এসেছি: ব্যারিস্টার সুমন

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন,জেলায় জেলায় গিয়ে ফুটবল খেলি আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে।  লক্ষ্মীপুরেও আসছি আইসিইউ থেকে ফুটবলকে বাঁচাতে। আর এখানকার ডাক্তার হচ্ছেন ম্যাচের আয়োজক সালাহ উদ্দিন টিপু। আজ দর্শকরা শুধু খেলা দেখতে মাঠে আসেননি। তারা আইসিইউতে থাকা ফুটবলকে বাঁচাতে মাঠে এসেছেন।  



শনিবার (১১ নভেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে দর্শকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 





ব্যারিস্টার সুমন বলেন, লক্ষ্মীপুরে গর্বের ইতিহাস রয়েছে। লক্ষ্মীপুরকে হারানো যায় না। আমি আপনাদের হারাতে আসিনি। আপনাদের হৃদয় জয় করতে এসেছি। ৪৪ বছর বয়সে এসে মাঠে নেমে ঘাম ঝরাই, ফুটবলারদের লাথি খাই। আমিতো আর জাতীয় দলে খেলবো না। তবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ভালো ফুটবল রেখে যাওয়ার জন্যই মাঠে নামি। আমার বিশ্বাস আপনারা সাথে থাকবেন। 


লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশের সঙ্গে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন। তিনি খেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। 


আরও খবর