নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

আজ বানিয়াচংয়ে আসছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বানিয়াচং উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনি ভবন উদ্বোধন করতে আজ শনিবার (১১নভেম্বর) বানিয়াচংয়ে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো: তাজুল ইসলাম। ভবন উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।


উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলমগীর চৌধুরী,চীফ ইঞ্জিনিয়ার মো: আলী আক্তার,জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া প্রমুখ।


এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম হেলিকপ্টার যোগে হবিগঞ্জের শাহী ঈদগা মাঠে অবতরণ করবেন। সেখান থেকে নেমে পৌর পানি শোধনাগার উদ্বোধন করবেন তিনি।


তারপর সড়ক পথে বানিয়াচং রওয়ানা দিবেন। পথিমধ্যে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের জন্য নির্মিত নতুন রাস্তা ও ব্রিজ উদ্বোধন করবেন মন্ত্রী তাজুল ইসলাম।


বানিয়াচং এসে উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন করে জনসভায় যোগ দিবেন। পর্যটনখ্যাত বানিয়াচংয়ের সাগরদীঘি পরিদর্শন করার কথা রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী।


এদিকে মন্ত্রীর আগমনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো বানিয়াচং। এলজিআরডি মন্ত্রীর আগমনে ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে বানিয়াচংয়ের প্রতিটি পয়েন্ট। মাইক যোগে চলছে প্রচার-প্রচারণা।


মন্ত্রীকে স্বাগত জানিয়ে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপুর্ণ জায়গায় শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। মন্ত্রীর আগমন উপলক্ষে নতুন সাজে সাজানো হচ্ছে উপজেলা পরিষদের মাঠ। মাঠজুড়ে করা হয়েছে প্যান্ডেল। প্রস্তুত হয়েছে মঞ্চ।


নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে আনন্দ উচ্ছ্বাস। সাজানো হচ্ছে রাস্তাঘাট। নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন লাগিয়ে সাজাচ্ছেন মাঠের চারপাশ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমান জানান,আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। কোথাও কোনো গাফিলতি নেই।


এলজিআরডি মন্ত্রীর আগমনের নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসাইন জানান, মন্ত্রী মহোদয়ের আগমনকে কেন্দ্র করে উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সব প্রস্তুতি ও ইতোমধ্যে সম্পন্ন করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

Tag
আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪৩ মিনিট আগে