নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

শেরপুরের ঝিনাইগাতীতে প্রাথমিক শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পঠন যোগ্যতা ও গনিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। শিক্ষক জহুরুল হক মিলন ও সহকারী শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সভাপতি মাসুদ হাসান। প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা রিসোর্স সেন্টারের তত্ত্বাবধায়ক মফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ। প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মোট ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়। 

Tag
আরও খবর