নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিনাইগাতীতে সরকারী নির্দেশ অমান্য করে পাথর উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারী নিদের্শ অমান্য করে গারো পাহাড়ের ঝর্ণা থেকে পাথর ও বালু উত্তোলন করায় শফিকুল (২০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর রবিবার সকালে উপজেলার আহমদনগর এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর। আদালত সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বন বিভাগের ঝর্ণা থেকে পাথর ও বালু উত্তোলন করা নিষেধ রয়েছে। তবে ওই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ গোপনে সরকারী নির্দেশনা অমান্য করে গারো পাহাড়ের ঝর্ণা থেকে পাথর ও বালু উত্তোলন করে ট্রলিযোগে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এতে বন বিভাগের বিভিন্ন স্থাপনা ক্ষতি সাধন এবং ঝর্ণার ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য, জলজ প্রাণী ও উদ্ভিদ বিনষ্ট করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ট্রলিটি সরকারী হেফাজতে রয়েছে। এ বিষয়ে ট্রলির মালিক আসামী শফিকুল জানায়, পাথরগুলো নামধারী এক ছাত্রলীগ নেতার। আসামী শফিকুল ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের জাহিদুলের পুত্র। 

Tag
আরও খবর