রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনে ইউপি সদস্যদের অনাস্থা


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবুর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে চেয়ারম্যানের প্রতি অনাস্থার মধ্যে দিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন ওই ইউনিয়ন পরিষদের ১২ জন নির্বাচিত সদস্যরা। গত সোমবার নিতাই ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের স্বাক্ষরিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে জমা দেওয়া হয়।


অভিযোগকারীরা বলেন, মোত্তাকিনুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে  ওর্য়াড সদস্য ও মহিলা সদস্যদের সাথে আলোচনা না করে একান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি করে জনগণের সেবা প্রদান না  করে শোষনের   শিকার করছেন। তাই আমরা জনগণের প্রতিনিধি হিসেবে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রদান করেছি। 


অভিযোগে বলা হয়, ২০২৩-২৪ অর্থ বছরের ভিডব্লিউবি উপকার ভোগীর নিকট হইতে জানুয়ারী-মার্চ/২৩ সঞ্চয়ের নামে জন প্রতি ৭০০ টাকা গ্রহন করে আত্মসাৎ করেন এবং প্রতি মাসে চাল বিতরনের সময় কার্ডধারীর নিকট পরিবহন বাবদ ২০ টাকা করে গ্রহন করে। ভিজিএফ চাল ১০ কেজি বিতরনের কথা থাকলেও ৭- ৮ কেজি চাল বিতরন করেন। শুধু তাই না ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরের এডিপির অর্থায়নে একই ধরনের দুইটি ভূয়া প্রকল্প দিয়ে ৪ লক্ষ টাকা এবং ১% এর ৪ লক্ষ টাকা আত্মসাৎ করেন। প্রকল্প গ্রহনে ইউনিয়ন পরিষদের রেজুলেশন গ্রহন করা হয়নি। এ ছাড়াও ওয়ারিশন সনদ বাবদ ২৫০ টাকা, জন্ম নিবন্ধন ৩০০ টাকা, টেড্র লাইসেন্স ৫০০ টাকা নেয়া হয় যাহা সরকারী বিধি 


বহিভূত।  এদিকে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থ বছরের দুইটি টিআর প্রকল্পে ২ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেন এবং ২০২৩-২৪ অর্থ 


বছরের টিআর বাবদ ৩ লক্ষ ৮২ হাজার টাকা বরাদ্দ থাকলেও চেয়ারম্যানের যোগসাজসে বরাদ্দ পত্র ইডিট করে ১ লক্ষ ৮২ হাজার টাকা দেখানো হয়। 


এদিকে অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের।


কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে-আলম সিদ্দিকী বলেন , অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


আরও খবর