ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটি সেভেনওকস এর আত্মপ্রকাশ

Tojo Hossain ( Contributor )

প্রকাশের সময়: 06-10-2022 11:59:40 am

প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছেন।  যুক্তরাজ্যে প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশী লোকের বসবাস।  রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত এসব বাংলাদেশিরা দেশে যেমন পরিবারকে সহযোগীতা করছে তেমনি সুনামের সাথে বিভিন্ন কমিউনিটি এবং চ্যারিটি কাজ করে বাংলাদেশিদের সুনাম বৃদ্ধি করছে।  



সেভেনওকস যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির অন্তর্গত খুব সমৃদ্ধিশালী একটা টাউন।  এখানে পৃথিবীর বিখ্যাত সেভেনঅক্স স্কুল সহ অনেক ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে বিশ বছর আগেও হাতেগোনা খুব কিছু বাঙালি ছিলেন।  আস্তে আস্তে গত দশ বছরে এখানে বাংলাদেশী লোকের বসবাস বৃদ্ধি পেয়েছে।  এখানে বাঙালিদের মাঝে যেমন ব্যাবসায়ী আছে তেমনি আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তথ্য প্রযুক্তি , ফিনান্স সহ নানা পেশায় নিয়োজিত ব্যাক্তিবর্গ ।  



সেভেনওকস এ বসবাসকারী বাংলাদেশিরা গত ৩ অক্টোবর সোমবার বাংলাদেশী মালিকাধীন গঙ্গা রেস্টুরেন্টে এক আলোচনা সবার আয়োজন করে।  সেখানে সব সদস্যারা বাংলাদেশীদের একে অন্যকে সাহায্য করার প্রত্যয় ব্যাক্ত করেন।  প্রতিজ্ঞা করেন সমাজে বাংলাদেশীদের ভাবমূর্তি বাড়ানোর কাজে ভূমিকা রাখবেন।  এই সব করার লক্ষ্যে একটি  কমিটি ঘঠন করেন। বিশিষ্ট্য কমিনিটি লিডার জনাব ইকরাম আহমেদ কে সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জনাব নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৩  সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।  



পূর্ণাঙ্গ কমিটির তালিকা : 


সভাপতি : জনাব ইকরাম আহমেদ 

সিনিয়র সহ সভাপতি: জনাব রুকনুল কবির 

সহ সভাপতি : জনাব গোলাম সারওয়ার পিন্টু 

সহ সভাপতি : জনাব তোজাম্মেল হোসেন 


সাধারণ সম্পাদক : জনাব নাসির উদ্দিন 

সহ সাধারণ সম্পাদক : জনাব সালাউদ্দিন কবির 

ট্রেজারার : জনাব মনির হোসেন পারভেজ 

সাংঘঠনিক সম্পাদক : জনাব ইমাম হোসেন 

মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক : জনাবা নাজিয়া কবির 

অফিস সেক্রেটারি : জনাব মোর্শেদ হোসেন 

ফান্ড রেইসিং সেক্রেটারি : জনাব সোহেল রানা 

সাংস্মৃতিক সম্পাদক: জনাব আসম আব্দুল্লাহ পলাশ 

কমিউনিকেশন সেক্রেটারি কাজী আসিফ রাজীব 

স্পোর্টস সেক্রেটারি : জনাব ইউনুস সরকার 

ইয়ুথ সেক্রেটারি : জনাব রিদওয়ান আহমেদ 


এক্সিকিউটিভ মেম্বার 

১।  জনাব হাবিব আহসান 

২।  জনাব গোলাম কিবরিয়া তুহিন 

৩ ।  জনাব শেখ  তানভীর আহমেদ 

৪ ।  জনাব মোহাম্মদ শাহ পরান

৫ ।  জনাব মোহাম্মদ সায়েদ 

৬ ।  জনাব বাবু 

৭ ।  জনাব তাওহীদ 

৮ ।  জনাব নেহাল সরকার


জনাব নাসির উদ্দিন সংঘঠনের সংবিধান এবং এক বছরের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।  যার মধ্যে উল্লেখযোগ্য হলো সেভেন ওকস এলাকায় একটি মসজিদ স্থাপন, ইসলামিক স্কুল স্থাপন, বাংলা স্কুল স্থাপন, এবং শারীরিক মানসিক বিকাশে সব বয়সীদের নানা ধরণের খেলাধুলার আয়োজন।  


পারস্পরিক সম্পর্ক আরো দীর্ঘ করার মাধ্যমে আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিকতায় সমৃদ্ধিশালী করতে বাংলাদেশ কমিউনিটি সেভেনওকস্ নামে একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক সংগঠন গঠন করা হয়। আগামী প্রজন্মের জীবনমান উন্নয়নে সকল সদস্য এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১২১০ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২২৫ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে