কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা খেয়াঘাটে নীরবতা: লঞ্চ বন্ধে সংকটে শ্রমিক ও ইজারাদার,ভোগান্তি যাত্রীদের অসুস্থ বিএনপি নেতা রফিকুল ইসলামের পাশে হাজী সিরাজুল ইসলাম পীরগাছায় সাতদরগা যুব সংঘের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শান্তিগঞ্জে শহীদদের স্বরণে উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শ্রীমঙ্গলে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক দিয়ে কৃষকের টমেটো ক্ষেত ধ্বংস,পথে বসেছে কৃষক। আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

জামালপুর সদর-৫ আসনের লড়াইয়ের এড. মো বাবর আলি খান

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 31-10-2023 07:41:32 pm

এড. মো: বাবর আলি



জামালপুর সদর-৫ আসনের লড়াইয়ে জাতীয় পার্টি (জেপি) একক প্রার্থী হিসেবে এইবার আলোচনায় রয়েছেন এড. মো. বাবর আলি খান। 


এড. মো. বাবর আলি খান নান্দিনা পাইলট  উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা চলাকালীন অন্যায়ের প্রতিবাদ করার কারণে তিনি ঐ বিদ্যালয়ে ফর্মফিলাপ না করে চাপারকোনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ফর্মফিলাপ করে  পরিক্ষায় অংশগ্রহণ করেন এবং ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হোন।বর সেখান  থেকে শিক্ষা জীবন শুরু করেন এবং ছাত্র রাজনীতির যাত্রার শুরু হয়। তিনি ছাত্রজীবনে সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করতে শুরু করেন এবং সেখান থেকে তিনি একজন জনপ্রিয় ছাত্রনেতা হয়ে উঠেন। সরিষাবাড়ি চাপারকোনা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নান্দিনা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন।


১৯৮১ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি মিথ্যা মামলায় আটক হোন। দীর্ঘদিন তিনি জেলে থাকেন এবং সেখানে তিনি আবারও লেখাপড়ার সুযোগ চেয়ে বারবার আন্দোলন করতে থাকেন। আন্দোলনের জন্য তাকে জামালপুর কারাগার থেকে ময়মনসিংহ তারপর ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়৷ অবশেষে তিনি তার লেখাপড়া চালানোর সুযোগ পান এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় তিনি বিএ ও এলএলবি  পাস করেন এবং ১৯৮৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে জামালপুর জেলা আইন সমিতিতে যোগদান করে সততার সাথে আইন পেশায় নিযুক্ত থাকেন। 


এড. মো: বাবর আলি খান বর্তমানে জামালপুর জেলা জাতীয়পার্টি (জেপি) এর সভাপতি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এছাড়াও তিনি জামালপুর আইনজীবী সমিতির নির্বাচিত সহ-সভাপতি। 


তিনি দীর্ঘ ৩০-৩৫ বছর যাবৎ আইন পেশায় নিয়োজিত  থেকে সমাজের নানা নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন ও আইনজীবীদের কল্যাণে কাজ করে চলেছেন। এছাড়াও তিনি নানা সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন। গরীব মানুষকে বিনামূল্যে আইনি সহয়তা দেওয়ায় অনেক সুনাম অর্জন করেছেন তিনি।


জামালপুর সদর-৫ আসনে এবার তিনি জনপ্রিয় নাম। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। আশা করেন জামালপুর সদরের মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করে এবার তাদের কল্যাণে কাজ করার সুযোগ করে দিবেন।

আরও খবর