গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

নীলফামারীর কিশোরগঞ্জে আপিল করলেও তথ্য দিতে গড়িমসি


দৈনিক কালবেলার কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইয়ামিন কবির স্বপন তথ্য চেয়ে তথ্য ফরমে আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমে আবেদনটি পাঠালে গ্রহণ না করে ফেরত দেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার। জানা গেছে, ওই সংবাদ কর্মী অনেক বার মৌখিক ভাবে তার নিকট তথ্য চাইলে আজকাল তথ্য দিবে বলে বিভিন্ন তালবাহানা করেন। পরে গত ১৩ সেপ্টেম্বর তথ্য ফরমে আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠান। সেখানও তিনি আবেদন টি গ্রহণ না করে ক্ষমতার অপব্যবহার করে তথ্য আইন কে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ফেরত দেন। পরে ওই সংবাদ কর্মী গত ৩ অক্টোবর আপিল কতৃপক্ষ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেন। আপিল কতৃপক্ষ গত ১৭ অক্টোবর কার্যদিবস ছাড়াই প্রতিষ্ঠান প্রধান কে তথ্য দেওয়ার জন্য নোটিশ করেন। উল্লেখ যে,আবেদনকারী আপিল কতৃপক্ষ বরাবর আবেদন করলে প্রথমে উভয় পক্ষকে শুনানির নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তা না করে স্কুল প্রধানকে তথ্য দেওয়ার জন্য নোটিশ করেন। এদিকে নোটিশে কার্যদিবস উল্লেখ থাকার নিয়ম থাকলেও তা না করে কার্যদিবস বিহীন নোটিশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ। আপিল করার ১৫ দিন অতিবাহিত হলেও তথ্য প্রদানে কোনো সুরাহা পায়নি ওই সংবাদ কর্মী ইয়ামিন কবির স্বপন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম নুরুল আমিন শাহ নাম মাত্র নোটিশ করে নিরবতা ভুমিকা পালন করছেন।

এ ব্যাপারে সংবাদকর্মী ইয়ামিন কবির স্বপন বলেন,আমি আপিল করার পর তথ্যের জন্য অনেকবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিকট গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে কোন গুরুত্ব না দিয়ে গড়িমসি করে আসছেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী এর সাথে কথা হলে তিনি বলেন খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২২ ঘন্টা ৫১ মিনিট আগে