আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদ উৎসবের সমাপ্তি

শ্যামনগরের খোলপেটুয়া নদীতে দূর্গা প্রতিমা বিসর্জনের চিত্র।


বুধবার বিকালে দ্বিতীয় টাকি নামে খ্যাত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের দেবী দূর্গা প্রতিমার বিসর্জনের মধ্য দিয়ে শারদ উৎসবের সমাপ্তি হল।



আটুলিয়া,পদ্মপুকুর,বুড়িগোয়ালিনী ও গাবুরা ইউপির কয়েকটি মন্ডপের প্রতিমা নিয়ে শত শত নৌকা দর্শনার্থীসহ বাদ্য বাজনা সহকারে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে অংশ নেয়। এ ছাড়া খোলপেটুয়া নদীর উভয়পাড়ে হাজার হাজার দর্শনার্থী প্রতিমা বিসর্জনে অংশ গ্রহণ করেন। শত শত নারীরা উলু ধ্বনী ও দূর্গা মায়ের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবী দূর্গাকে বিসর্জনের জন্য বিদায় জানায়।



খোলপেটুয়া নদীর পাড়ে বুড়িগোয়ালিনী এলাকায় প্রতিমা বিসর্জন উৎসবে অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স মোঃ  আতিকুল ইসলাম,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,সাবেক বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউপি সদস্য আঃ রউফ প্রমুখ।



প্রতিমা বিসর্জনের সময় নদীতে ঝাঁপা সংগ্রামী যুব ফাউন্ডেশন নিজস্ব ব্যবস্থাপনায় নৌকা ও খোলপেটুয়া নদীর উভয় পাড়ের দর্শনার্থীদের মধ্যে বৃক্ষ রোপনে আগ্রহী করতে ফলজ,বনজ ও ঔষধী এক হাজার বৃক্ষ বিতরণ করেন।



এবার উপজেলায় ৬৯টি মন্ডপে শারদীয়া দূর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে। গতবারের তুলনায় এবার মন্ডপ গুলিতে ছিল দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। উপজেলার নকিপুর হরিতলা, ব্রাক্ষ্মণপাড়া মন্ডপ, হরিনগর মন্ডপ,ভেটখালী মন্ডপ সহ অন্যান্য মন্ডপের প্রতিমা নিজস্ব ব্যাবস্থাপনায় নিকটবর্তী স্থানে প্রতিমা বিসর্জন দিয়েছেন বলে জানা যায়। গত ১লা অক্টোবর থেকে পূজা শুরু হয় এবং ৫ অক্টেবর প্রতিমা বিসজৃনের মধ্য দিয়ে শারদ উৎসবের সমাপ্তি হয়।


আরও খবর