জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

নোয়াখালীতে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

নোয়াখালীতে বিয়ে বাড়িতে কিশোরীকে ধর্ষণ

নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফতেপুর এলাকায় বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার বিচার চাইতে গিয়ে অভিযুক্তের পরিবারের হাতে মারধরের শিকার হয়েছে ওই কিশোরীর পরিবার। 

বুধবার (৫ অক্টোবর) বিকেলে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এর আগে, মঙ্গলবার দিনগত রাতে কবিরহাট পৌরসভার ইন্দ্রপুর এলাকার একটি বসত ঘরের ছাদে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত টিপু কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মালিপাড়া গ্রামের রফিক উল্লাহর ছেলে। অভিযুক্ত ও ভুক্তভোগী কিশোরী সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার এক আত্মীয়ের বিয়েতে ইন্দ্রপুরে আসে টিপু। একই বাড়িতে পরিবারের লোকজনের সাথে আসে ভুক্তভোগী কিশোরী। রাত সাড়ে ১০টার দিকে খাওয়া শেষে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। 

রাত ১১টার দিকে টিপুর মামী কমলা বেগমকে জিজ্ঞেস করলে তিনি জানান ওই কিশোরী তাদের ছাদের ওপর রয়েছে। কমলার কাছ থেকে এমন তথ্য পেয়ে দ্রুত ছাদে গিয়ে গায়ের ওড়না দিয়ে মুখ বাধা অবস্থায় কিশোরীকে দেখতে পান তিনি। এসময় দ্রুত এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে পালিয়ে যায় টিপু। পরে লোকজনের সহযোগিতায় নির্যাতিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে কবিরহাট ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতার বরাত দিয়ে তার মা অভিযোগ করে জানান, আগামী বৃহস্পতিবার টিপুর বিয়ে ছিলো। বিয়ে বাড়িতে আসার পর রান্নার জন্য লাড়কি লাগবে বলে তার মামাদের ছাদে মেয়েকে ডেকে নিয়ে যায় টিপু। ছাদে নিয়ে ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে টিপু। এসময় রক্তক্ষরণে অচেতন হয়ে যায় তার মেয়ে। এ ঘটনাটি টিপুর মামা বাবাকে জানাতে গেলে তিনি এবং তার স্বামীকে মারধর করে জখম করে টিপুর পরিবারের লোকজন। অভিযুক্ত টিপুকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন তিনি। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে বেশ কয়েকবার তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে সে স্বপরিবারে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর