শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় শারদীয় দূর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন- শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এমএ বারির পুত্র আলহাজ্ব মোহসিনুল বারী রুমি। ২৩ অক্টোবর ২০২৩ সোমবার সন্ধ্যায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা সদরসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলার পূজামন্ডপগুলোতে ব্যক্তিগত ভাবে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়সহ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় মনোনয়ন প্রত্যাশী রুমি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উপস্থিত জনতার মাঝে তুলে ধরেন।
১১ ঘন্টা ১৭ মিনিট আগে
১১ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ ঘন্টা ১১ মিনিট আগে
১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫ ঘন্টা ১৭ মিনিট আগে