পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ইংল্যান্ডের বড় হারে সুখবর পেল বাংলাদেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-10-2023 04:03:13 pm

© সংগৃহীত ছবি


দেশ ছাড়ার আগে বড় স্বপ্নের কথা বলে গিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ-অধিনায়ক। সব বিতর্ক পাশ কাটিয়ে ভালো কিছু উপহার দেবেন, এমন কথাই শুনিয়েছেন বারবার। এরপর আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স দেখে সকলেই আশাবাদী হয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের তৃতীয় সপ্তাহে এসে বাংলাদেশ রীতিমত ছন্নছাড়া এক দল।


শেষ হয়েছে বিশ্বকাপের চতুর্থ রাউন্ডের খেলা। অর্থাৎ সব দলেরই চারটি করে ম্যাচ শেষ। আর তাতে প্রাপ্ত হিসেব যা বলছে, তা বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির। যদিও সুখবরটি নিজ যোগ্যতায় নয়, প্রতিপক্ষের হারই যেন এই রাউন্ড শেষে এগিয়ে দিয়েছে টাইগারদের। তবে বাংলাদেশ সে সুবিধা কতটা কাজে লাগাতে পারবে তা নিয়ে সংশয় থাকছেই। 




শ্রীলঙ্কা আগের তিন ম্যাচে জয় পায়নি। আজ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অঘটন দেখানো ডাচরা হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। এই হারেই বাংলাদেশ থেকে রানরেটে পিছিয়ে পড়ে ডাচরা। চলে যায় পয়েন্ট টেবিলের ৮ম স্থানে।


বাংলাদেশ ছিল ৭ম স্থানে। ইংল্যান্ডের অবস্থান ছিল ৬। দিনের দ্বিতীয় ম্যাচের ফলাফল ছিল অবিশ্বাস্য। দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেওয়া ৪০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ১৭০ রানে। প্রোটিয়াদের কাছে ইংলিশরা হারে ২২৯ রানের বিশাল ব্যবধানে। 


এমন বড় ব্যবধানে হার বর্তমান চ্যাম্পিয়নদের অনেকটাই পয়েন্ট টেবিলে পিছিয়ে দিয়েছে। তাদের রানরেট কমে হয়েছে -১.২৪৮। তাদের অবস্থান এখন টেবিলের নবম স্থানে। ইংলিশরা নিচে নেমে যাওয়ায় পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে বাংলাদেশ।


বিশ্বকাপে নিচের দিকে থাকা ৫ দলের পয়েন্ট সংখ্যা সমান। প্রত্যেকেই চার খেলায় পেয়েছে ২ পয়েন্ট। তবে এদের মধ্যে বাংলাদেশই অনেকটা এগিয়ে আছে। তবে সেটাও প্রতিপক্ষদের কল্যাণে।


ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের হারের পর কিউইদের কাছে হারতে হয়েছে ৮ উইকেটের ব্যবধানে। ভারতের কাছে হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। তবুও নেট রান রেটে অন্যদের চেয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ এখন আছে টেবিলের ৬ষ্ঠ স্থানে। প্রতিপক্ষদের এমন হারের সুযোগ বাংলাদেশ নিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে