‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে বিদায়ী অফিসার ইনচার্জের আবেগঘন স্ট্যাটাস

মৌলভীবাজার জেলা পুলিশে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট ৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে জনস্বার্থে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে) আসিফ মহিউদ্দীন (প্রশাসন ও অর্থ) স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এদিকে শ্রীমঙ্গল থানার ওসিকে কুলাউড়া থানায় বদলি করা হয়েছে। তাঁর বিদায়ী মুহুর্তে তিনি শ্রীমঙ্গল থানার ফেসবুক আইডিতে আবেগঘন একটি পোস্ট করেছেন।

শ্রীমঙ্গল থানার (SREEMANGAL THANA) ফেসবুক আইডির স্ট্যটাসটি হুবহু উপস্থাপন করা হল।

প্রিয় শ্রীমঙ্গলবাসী

জীবনের যাত্রায় কিছু মুহূর্ত থাকে যেগুলো স্মৃতির পাতায় গভীর দাগ কেটে যায়—শ্রীমঙ্গলে আমার দায়িত্ব পালনকাল সেই রকমই এক অবিস্মরণীয় অধ্যায়।

২০২৫ সালের ৮ ডিসেম্বর নির্বাচন পূর্ব এক কঠিন ও অস্বাভাবিক পরিস্থিতিতে আমি জহিরুল ইসলাম মুন্না শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করি। তখন সামনে শুধু দায়িত্ব ছিল না—ছিল চ্যালেঞ্জ, ছিল আপনাদের প্রত্যাশা, এবং ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন প্রতিজ্ঞা।

কিন্তু খুব দ্রুত বুঝতে পেরেছিলাম—আমি একা নই। শ্রীমঙ্গল আমাকে তার সন্তান হিসেবে গ্রহণ করেছে। আপনারা পাশে দাঁড়িয়েছেন—রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, সাংবাদিক বন্ধুরা এবং সবচেয়ে বেশি আমার অক্লান্ত পরিশ্রমী পুলিশ সদস্যরা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং বিশ্বাসই আমাদের কাজের শক্তি হয়ে উঠেছিল।

আমরা চেষ্টা করেছি—যথাসম্ভব সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধ নিয়ে আপনাদের সেবা করার। যদি আমাদের এই পথচলায় সামান্য কিছু পরিবর্তন আনতে পেরেছি, তবে সেটি আপনাদেরই প্রাপ্য। এই সাফল্যের কৃতিত্ব শ্রীমঙ্গলবাসীরই, আমার সহকর্মীদেরই।

আজ ২ জুন ২০২৬ সরকারি সিদ্ধান্তে আমি যখন নতুন কর্মস্থল মৌলভীবাজারে কুলাউড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের জন্য শ্রীমঙ্গল ছাড়ছি—মনটা সত্যিই ভারী হয়ে আছে। শ্রীমঙ্গল আমাকে যে ভালোবাসা, যে সম্মান, যে মানবিকতা দিয়েছে—তা আমার কর্মজীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।

বিদায়ের এই মুহূর্তে যদি আমার কোনো অনিচ্ছাকৃত ভুল, আচরণগত ত্রুটি বা সিদ্ধান্তে আপনাদের কষ্ট হয়ে থাকে— ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনাদের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধি এবং সুখই ছিল আমার দায়িত্ব—আজ তা হয়ে যাচ্ছে আমার দোয়া।

আপনারাও আমার জন্য দোয়া করবেন, যেন যেখানে যাই—মানুষের কল্যাণে কাজ করতে পারি।

সৃষ্টিকর্তা শ্রীমঙ্গলবাসীকে নিরাপদ রাখুন ও আমাদের সকলের পথ সুগম করুন।

জহিরুল ইসলাম মুন্না

অফিসার ইনচার্জ

Tag
আরও খবর