অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

কিশোরগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোস্তাকিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।শনিবার সকালে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল মাঝাপাড়া গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তাকিমা আক্তার একই এলাকার মৃত মুসা মামুদের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেমের সূত্র ধরে মোস্তাকিমা আক্তার এর বিয়ে হয় একই ইউনিয়নের পাগলাটারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম (২৭) এর সাথে। প্রেমের সম্পর্কে বিয়ে হওয়ায় ছেলে পক্ষের লোক মেনে নিতে পারেননি। তাদের বিয়ের কয়েক বছর অতিবাহিত হলে কিছু দিন স্বামীর বাড়িতে যাওয়া আসা শুরু হয়। কিন্তু প্রকৃত ভাবে এখনো বিয়ে মেনে নিতে পারেননি ছেলের পরিবার পক্ষ। স্বামীর বাড়ি থেকে কিছু দিন আগে বাপের বাড়িতে আসেন মোস্তাকিমা আক্তার। তার বাপের বাড়ি সংলগ্ন বড় বোন মুক্তার বাড়িতে অবস্থা করছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তার বড় বোনের ৫ বছরের ছেলেসহ রাতে ঘুমাতে যান। রাতে ঘুমানোর আগে পারিবারিক অশান্তি ও গরীব বাবার মেয়ে হওয়ায় স্বামীর বাড়িতে যৌতুক হিসেবে কিছু দিতে না পারায় মনের ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।পরদিন শনিবার সকাল ৬ টার দিকে যখন বড় বোনের ছেলে ঘুম থেকে উঠে তখন দেখতে পায় মোস্তাকিমা আক্তার এর লাশ ঝুলে আছে। তখন তার চিৎকারে ছুটে চলে আসেন বাড়ির লোকজন। কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত)  এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , গৃহবধূ মনের ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। থানায় একটি ইউডি মামলা হয়েছে। 



আরও খবর