জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে প্রস্তুত সরকার: আইনমন্ত্রী বরিশালে থানা ভাঙচুর, পুলিশের উপর হামলা রংপুরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে পীরগাছায় জামায়াতের লিফলেট বিতরণ লাখাইয়ে"" দলিল যার, জমি তার"" ভূমি অপরাধ আইনে মালিককে ভুমি বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি'র যুগ পূর্তি উৎসব: দেওয়ানগঞ্জের প্রবীণ সাংবাদিক আব্দুস সালাম শিকদার পেলেন বিশেষ সম্মাননা জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান আতিকুর রহমান ‎সুন্দরবনে কোস্ট গার্ডের চাপে আত্মসমর্পণ বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল গলাচিপা উপজেলা প্রশাসন শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বিপদসীমার দিকে, নদীর তীরবর্তী বাড়ি-ঘরে জলাবদ্ধতা নদীকে বাঁচাতে হবে: প্রধানমন্ত্রী ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর ফেরা হলো না আক্কাসের নালিতাবাড়ীর এক পরিবারে তিন বিসিএস ক্যাডার: শেরপুরজুড়ে প্রশংসা, শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চবি তেপান্তর সাহিত্য সভার নেতৃত্বে তারেকুল ইসলাম ও নুরুল আবছার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-10-2023 01:23:15 am


◾শাকিল আহমেদ : তেপান্তর সাহিত্য সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর ) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর চত্বর প্রাঙ্গনে অনুষ্ঠিত তেপান্তর সাহিত্য সভার ১ম বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।


এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ তারেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ নুরুল আবছার।


এ সময় উপস্থিত ছিলেন তেপান্তর সাহিত্য সভার সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ পারভেজ আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম ( প্রতিষ্ঠাতা সভাপতি, হেল্পিং হ্যান্ড, চট্টগ্রাম)


এতে সভাপতিত্ব করেছেন তেপান্তর সাহিত্য সভার সভাপতি মোঃতারেকুল ইসলাম । সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ।


নতুন কমিটির সভাপতি মোঃ তারেকুল ইসলাম লেখালেখি বিষয়ক পরামর্শ, সৃজনশীলতার চর্চা ও সাহিত্যের চর্চার মাধ্যমে দেশ ও জাতি কিভাবে উপকার হতে পারে সেই বিষয়ে বক্তব্য রাখেন।




 আরও বক্তব্য রাখেন তেপান্তর সাহিত্য সভার সাবেক সভাপতি ও উপদেষ্টা মোঃ পারভেজ আহমেদ এবং প্রধান অতিথি মোঃ ইব্রাহীম ( প্রতিষ্ঠাতা সভাপতি, হেল্পিং হ্যান্ড, চট্টগ্রাম) তারাও সৃজনশীলতা ও সাহিত্য চর্চার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শমূলক বক্তব্য রাখেন।


সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয় কমিটির অন্যরা হলেন ,সহ-সভাপতি শাহাদাত হুসাইন ও রাকিব দেওয়ান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান , সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ , অর্থ সম্পাদক মনিরুল ইসলাম কাউসার , উপ-অর্থ সম্পাদক মো.নাঈমুল ইসলাম , প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ প্রকাশনা ও সাহিত্য সম্পাদক আতিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাইয়ুম।


এছাড়াও কার্যনির্বাহী সদস্য তাসকিন আরাফাত,তানজিম, হজরত আলী, তৌহিদুল ইসলাম, নাজমুল হাসান মনোনীত হয়েছেন।


উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরু করে তেপান্তর সাহিত্য সভা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় । তরুণ লেখক, কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এদেরকে নিয়ে কাজ করে থাকে সংগঠনটি । তাদেরকে সামনের দিকে অগ্রসরের জন্য গঠনমূলক পরামর্শ, বিভিন্ন সভা-সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

আরও খবর