ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী ও বিহিত পূজা

দূর্গার প্রতিমা

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী ও বিহিত পূজা 



ষষ্ঠী পূজার মধ্যদিয়ে পাঁচদিনব্যাপী বাঙালি হিন্দু( সনাতন)  হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু  গত ১ অক্টোবর শনিবার সকাল ৯টা ৪৯ মিনিটে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা এবং সন্ধ্যায় দুর্গাদেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। ২ অক্টোবর মহাসপ্তমী, ৩ অক্টোবর মহাঅষ্টমী ও কুমারী পূজা, ৪ অক্টোবর মহানবমী বিহিত পূজা এবং ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন।

পঞ্জিকা মতে,১ অক্টোবর থেকে পূজা শুরু হয়ে ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনের এ উৎসব। ঢাকের বাজনা, আরতি আর উলুধ্বনিতে মুুখর হয়ে উঠবে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলো। রঙে-রূপে প্রতিমা সাজিয়ে তোলার কাজ শেষ। মণ্ডপসজ্জাও সমাপ্তির পথে। এখন অপেক্ষা উৎসব উদযাপনের। সনাতনী সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব ঘিরে শহর থেকে গ্রামে এখন থেকেই শুরু হয়েছে সাজসাজ রব। আর একদিন পরেই ধূপ, মঙ্গল প্রদীপ আর ঢাকের তালে মুখর হয়ে উঠবে সারাদেশের পূজামণ্ডপ।


পুরাণ মতে, রাজা সুরথ প্রথমে দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তকালে তিনি এই পূজা আয়োজন করেছিলেন বলে এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়। কিন্তু রাজা রাবণের হাত থেকে স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য রাজা দশরথের পুত্র রামচন্দ্র শরৎকালে দুর্গাপূজার আয়োজন করেছিলেন। যা শারদীয় দুর্গোৎসব নামে পরিচিত। তাই শরৎকালের এই পূজাকে অকাল বোধনও বলা হয়। বাঙালির হৃদয়ে শরৎকালের দুর্গার অধিষ্ঠান কন্যারূপে। প্রতিবছর বিভিন্ন বাহনে সপরিবারে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী মর্ত্যলোকে আসেন বাপের বাড়ি বেড়াতে। তাই দেবীকে বরণে আয়োজনের কমতি থাকে না।

শারদোৎসবের আগমনী ঘণ্টায় শুভ্র শরতে-মেঘের পালকে সেজেছে প্রকৃতি। এবার কৈলাস থেকে দেবী দুর্গা মর্ত্যে আসবেন গজে। শাস্ত্রে আছে-দেবীর গজে আগমনে শস্যপূর্ণা হবে বসুন্ধরা। আর ৫ অক্টোবর বুধবার বিজয়া দশমীর পূজা সমাপনান্তে দেবী নৌকায় কৈলাসে ফিরে যাবেন। শাস্ত্র মতো দেবীর নৌকায় গমনের মধ্যদিয়ে ফল-শস্য বৃদ্ধি ও জল বৃদ্ধি ঘটে।


এদিকে সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয়া দুর্গোৎসবকে আনন্দঘন করতে মহানগর এবং জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে বলে মহানগর পূজা কমিটি এবং জেলা পূজা কমিটির সাথে মতবিনিময় সভায় আশ্বাস দিয়েছেন বিভাগীয়  কমিশনার এবং জেলা পুলিশ সুপার।  জাতীয় পূজা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ইতোমধ্যে প্রশাসনের সাথে আমাদের বৈঠক হয়েছে। কোনো দুষ্কৃতিকারী যেন গতবারের মতো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেই উদ্বেগের কথাটি আমরা জানিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চয়তা দেয়া হয়েছে।


প্রতি বছরের মতো এবারও সারাদেশে মণ্ডপে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছে পূজার্থী জনগণ। ইতোমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সাথে পূজার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। প্রশাসন থেকে বলা হয়েছে আমরা সবখানে আশঙ্কার কথা জানিয়েছি। সুন্দরভাবে পূজা হবে বলে সবাই আমাদের আশ্বস্থ করেছেন।

আরও খবর